Friday, March 6, 2026
22.2 C
Kolkata

সংসদে ঘুষ কাণ্ডে মহুয়া মিত্রর বড় স্বস্তি, লোকপালের নির্দেশ খারিজ করলো দিল্লি হাইকোর্ট

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র আদালতে বড়সড় স্বস্তি পেলেন। সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে তার বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপাল। পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহুয়া দিল্লি হাইকোর্টে মামলা করেন। শুক্রবার আদালত সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন।
দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং হরিশ বৈদ্যনাথন শঙ্কর জানান, লোকপালের নির্দেশে যথাযথ বিচার হয়নি। আদালত আরও নির্দেশ দিয়েছে, লোকপাল বিষয়টি পুনর্বিবেচনা করে এক মাসের মধ্যে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেবেন।

এই মামলা শুরু হয় বিজেপির অভিযোগের কারণে। তারা জানিয়েছিল, শিল্পপতি হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে মহুয়া সংসদে প্রশ্ন করেছেন। অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদ মহুয়ার সাংসদ পদ খারিজ করার জন্য লোকসভার স্পিকারের কাছে চিঠি দেন। ঘটনার পর লোকপাল মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই তদন্ত করে রিপোর্ট জমা দেয়। এরপর লোকপাল সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমতি দেন এবং চার সপ্তাহের মধ্যে আদালতে তা জমা দেওয়ার নির্দেশ দেন।

মহুয়া এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। তিনি দাবি করেন, ১২ নভেম্বরের নির্দেশে তার বক্তব্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি। পাশাপাশি ন্যায়বিচারের মৌলিক নীতির লঙ্ঘন ঘটেছে বলেও অভিযোগ করেন। মামলায় দুই পক্ষের আইনজীবীর মধ্যে সাংসদ হিসেবে মহুয়ার অধিকার নিয়ে তীব্র বিতর্ক হয়। সিবিআই দাবি করে, লোকপালের দেওয়া অনুমতি নিয়ে আপত্তি অমূলক। আদালতের সিদ্ধান্তে মহুয়ার অভিযোগের গুরুত্ব দেওয়ার কারণে রাজনৈতিক মহলে এবং আদালতের বাইরে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories