Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আয় না করা পর্যন্ত ছেলের দায়িত্ব নিতে হবে বাবাকেই, ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের

১৮ বছর পেরিয়ে গিয়ে সাবালক হলেও বাবার দায়িত্ব শেষ নয়। মঙ্গলবার একটি মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের তরফে জানান হয়, ছেলেরা ১৮ পেরিয়ে যাওয়া মানেই বাবার দায়িত্ব শেষ এমনটা নয়৷ পড়াশুনো ও অন্যান্য খরচের বোঝা কেবল মায়ের উপরেও পড়তে পারে না।

একটি বিবাহবিচ্ছেদের মামলার শুনানিতে দিল্লির আদালত বলে যে, ছেলের ১৮ বছর হলেই বাবারা সরে আসতে পারবেন না। যতক্ষণ ছেলে স্নাতক স্তর শেষ করে কিছু রোজগার না করছে ততদিন বাবাদেরও দায়িত্ব থাকবে।

জানা গিয়েছে, সেই রায়ে ওই মহিলাকে মাসিক ১৫ হাজার টাকাও দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যাতে তার ছেলের পড়াশুনোর খরচ -সহ সামগ্রিক খরচ চালাতে পারেন মহিলা। আদালতের সাফ বক্তব্য, মায়ের একার হাতে সন্তানের খরচের বোঝা বহন করা অযৌক্তিক। স্বামীরা যদি কন্যার জন্য খরচ দিতে পারে তাহলে ছেলের ক্ষেত্রেও সেই আইন থাকবে। অর্থাৎ, একই নিয়ম বলবৎ থাকবে।

সংবাদসংস্থা পিটিআইকে বিচারপতি সুব্রহ্মণ্য প্রসাদ বলেন, “ছেলে ১৮ বছর পেরিয়ে গিয়েছে কিন্তু স্নাতক শেষ করেনি, চাকরিও পায়নি- এই অবস্থায় একজন মহিলাকেই ছেলের যাবতীয় খরচ টানতে হত৷ ফ্যামিলি কোর্ট এই ধারণার সঙ্গে একমত নয়৷ বাবারও কিছু দায়িত্ব থাকে। মহিলা যদি কর্মরতও হন তাহলেও মাসিক বেতন যথেষ্ট নয় ছেলেকে বড় করে তোলার জন্য।” তবে এই বড়ো রায় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories