Saturday, September 5, 2026
28 C
Kolkata

মসজিদ–দরগা ঘিরে একের পর এক জনস্বার্থ মামলা করায় ,সংস্থাকে কড়া ভর্ৎসনা দিল দিল্লি হাই কোর্ট

দিল্লিতে মসজিদ ও দরগা দখল নিয়ে বারবার জনস্বার্থ মামলা দায়ের করায় ‘সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনকে কড়া ভাষায় ভর্ৎসনা করল দিল্লি হাই কোর্ট। বুধবার বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ধরনের মামলা করে আদালতের সময় ও প্রক্রিয়ার অপব্যবহার করা হচ্ছে। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ওই সংগঠন ধারাবাহিকভাবে শুধু একটি নির্দিষ্ট ধর্মীয় স্থাপনাকেই লক্ষ্য করছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, শহরের নানা প্রান্ত ঘুরে ধর্মীয় কাঠামো খুঁজে বের করে প্রতি সপ্তাহে মামলা করা আদালতের পছন্দ নয়। এতে জনস্বার্থ মামলার উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়ছে।

শুনানির সময় প্রধান বিচারপতি আরও বলেন, সমাজে আরও বহু গুরুতর সমস্যা রয়েছে। বিশুদ্ধ পানীয় জলের অভাব, খাদ্য সংকট, দারিদ্র্য, এই সব বিষয়ে আবেদনকারীদের কোনও আগ্রহ নেই বলেই মনে হচ্ছে। তাঁর মতে, শুধুমাত্র দখল ইস্যুতে মামলা করে আদালতকে অস্বস্তিতে ফেলা হচ্ছে। এদিন আদালতে ‘সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’-এর দায়ের করা দুটি মামলা ওঠে। তার মধ্যে একটি ছিল গিরি নগরের জামা মসজিদ ও মাদ্রাসা সংক্রান্ত। আবেদনকারীর দাবি, সরকারি সবুজ জমি দখল করে ওই ধর্মীয় স্থাপনা তৈরি হয়েছে। সংগঠনের আইনজীবী জানান, আগেও প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে দিল্লি সরকারের পক্ষের আইনজীবী জানান, স্থানীয় প্রশাসনের রিপোর্ট অনুযায়ী ওই এলাকা দখলমুক্ত নয়। তবে দিল্লি ওয়াকফ বোর্ডের আইনজীবী পাল্টা যুক্তি দেন যে, সংশ্লিষ্ট মসজিদটি সরকারি ভাবে নথিভুক্ত এবং জমি চিহ্নিতকরণে ডিডিএ যুক্ত ছিল। আদালত জানিয়েছে, আগেও এই সংগঠনের মামলার ধরনে একপেশে মনোভাব লক্ষ্য করা গিয়েছিল। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি বিষয়টি ফের শুনানি হবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories