Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হলো পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখকে, মৃতদেহ নিয়ে অবরুদ্ধ করা হলো জাতীয় সড়ক

মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার সুজাপুর অঞ্চলের তাঁতলা পাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখ পেশায় একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। কাজের উদ্দেশ্যে তিনি ঝাড়খন্ডে গিয়েছিলেন। গত পরশু দিন দুষ্কৃতীরা তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। আজ সকাল থেকে তাঁর মৃতদেহ নিয়ে বেলডাঙ্গার মহেশপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এর জেরে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে র‍্যাফ নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত দেড় বছর ধরে দেখা যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। বাংলা বললেই তাদের বাংলাদেশী সন্দেহে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের, ভারতীয় হওয়ার প্রামাণ্য নথি থাকা সত্ত্বেও মিলছে না কোন রেহাই। শারীরিক ও মানসিক নির্যাতনে ভুগছেন অনেকেই। এ নিয়ে দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বর্তমানে আলাউদ্দিন শেখের এমন মর্মান্তিক মৃত্যু বঙ্গীয় রাজনীতির আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করলো। এমন নৃশংস হত্যায়, সাধারণ মানুষের মধ্যেও বিজেপি বিমুখতা দেখা দিতে শুরু করেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories