Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লিতে দোকানের নাম ঘিরে সাম্প্রদায়িক বিতর্ক, নিশানায় মুসলিম ব্যবসায়ী

দিল্লির সাগরপুর এলাকায় এক মুসলিম দোকানদারকে হুমকি দেওয়ার ঘটনা সামনে এসেছে। ২১ আগস্ট ‘হরিয়ানা ডেইরি অ্যান্ড পনির ভান্ডার’ নামক দোকান চালানো সাহিল নামের এক যুবককে স্থানীয় গেরুয়া নেতা বিপিন রাজপুত প্রকাশ্যে হুমকি দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজপুত সাহিলকে তার দোকানের নাম পরিবর্তন করতে বলেন এবং ব্যক্তিগত নামের বোর্ড লাগাতে বাধ্য করেন। এই ঘটনার সূত্রপাত হয় দোকান থেকে আবর্জনা ফেলার অভিযোগ নিয়ে। সাহিল অভিযোগ অস্বীকার করলে রাজপুত তার নাম জানতে চান। সাহিল নিজের নাম বলতেই তিনি দোকানের নাম বদলাতে বলেন। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়াতেই চরম ক্ষোভ সৃষ্টি হয় অনেকের মধ্যে।

এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই এলাকায় সাকিনা নামে এক মুসলিম মহিলাকে তার ভাড়া বাড়ি থেকে শুধু ধর্মের কারণে বের করে দেওয়া হয় বলে জানা গিয়েছে এমনকি তাকে বাংলাদেশি বলে হেনস্থা করা হয়। এই দুই ঘটনাকে কেন্দ্র করে অধিকার কর্মীরা বলছেন, দিল্লিতে মুসলিমদের বিরুদ্ধে এক ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। দোকান থেকে বাড়ি , সব জায়গায় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। পুলিশ মামলা করলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি এবং স্থানীয় মুসলিমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories