Saturday, September 5, 2026
30 C
Kolkata

এআই ব্যবহার করে এক যুবতী ও তার মায়ের অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে দিল্লিতে গ্রেপ্তার পুরোহিত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক যুবতী এবং তাঁর মায়ের ভুয়ো অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুমিত নেমচাঁদ শর্মা। বয়স ২৭ বছর। পেশায় তিনি পুরোহিত বলেই জানা গিয়েছে। পাশাপাশি সমাজমাধ্যমে ধর্মীয় বিষয় নিয়ে নানা ধরনের ভিডিও ও পোস্টও করতেন তিনি।পুলিশ সূত্রে খবর, গুজরাতের বাসিন্দা এক যুবতীর সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয়েছিল সুমিতের। ধর্ম সংক্রান্ত বিভিন্ন আলোচনা থেকেই তাঁদের কথাবার্তা শুরু হয়। পরে সুমিত ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চান বলে অভিযোগ। তবে যুবতী সেই প্রস্তাবে সাড়া দেননি। এরপর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে।অভিযোগ, প্রত্যাখ্যাত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্ত যুবক। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সে একাধিক ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে। এরপর যুবতীর ছবি ও ভিডিও সংগ্রহ করে এআই প্রযুক্তির সাহায্যে তা বিকৃত করা হয়। সেই ছবি ও ভিডিওকে অশ্লীল রূপ দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করা হয় বলে অভিযোগ উঠেছে।শুধু ওই যুবতীই নন, তাঁর মাকেও নিশানা করা হয়। তদন্তে জানা গিয়েছে, তাঁর ছবিও ব্যবহার করে একইভাবে ভুয়ো অশ্লীল কনটেন্ট তৈরি করা হয়েছিল। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন অভিযোগকারী ও তাঁর পরিবার। পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হন।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে দিল্লি পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories