Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

তিন দিনের পরিবহণ ধর্মঘট! রাস্তায় উধাও অটো-ট্যাক্সি, নাকাল শহরবাসী

দেশজুড়ে পেট্রল, ডিজেল ও সিএনজির লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং একাধিক সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী দিল্লিতে শুরু হয়েছে তিন দিনের পরিবহন ধর্মঘট। ‘অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস’ সহ প্রায় ৬৮টি ইউনিয়নের ডাকে এই আন্দোলন আগামী ২৩ শে মে শনিবার পর্যন্ত চলবে। ট্রাক, প্রাইভেট বাস, ট্যাক্সি ও অটোর একটি বড় অংশ এতে শামিল হওয়ায় দিল্লির জনজীবন বিপর্যস্ত।

চালকদের অভিযোগ, পরিবেশ রক্ষার নামে দিল্লিগামী সব মালবাহী গাড়ির ওপর বেআইনিভাবে অতিরিক্ত কর চাপানো হয়েছে। পাশাপাশি, অন্য রাজ্যের BS-IV বাণিজ্যিক গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারির সরকারি সিদ্ধান্তে চালকদের রুজি-রুটিতে টান পড়বে। কেন্দ্রের ভুল অর্থনৈতিক নীতি ও জ্বালানির ওপর চড়া ট্যাক্সের কারণে পরিবহন ব্যবস্থা আজ ধ্বংসের মুখে। এছাড়া ওলা-উবারের মতো বহুজাতিক কোম্পানির শোষণ এবং দীর্ঘ ১৫ বছর ট্যাক্সি ভাড়া না বাড়ানোয় চালকদের পিঠ দেয়ালে ঠেকেছে।

এই ধর্মঘটের জেরে অফিসযাত্রী ও ছাত্র-ছাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বিমানবন্দর ও রেল স্টেশনগুলোতে যাত্রীরা কোনো গাড়ি পাচ্ছেন না। এই সুযোগে অ্যাপ-ক্যাবগুলো স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া হাঁকছে।

জনগণের এই দুর্গতির মধ্যেই দেশে আরও এক দফায় বাড়ল তেলের দাম। দিল্লিতে পেট্রোল ৯৮.৬৪ টাকা এবং কলকাতায় সর্বোচ্চ ১০৯.৭০ টাকায় পৌঁছেছে। জ্বালানির চড়া দামে যখন আমজনতার পকেট পুড়ছে, তখন রুটি-রুজির লড়াইয়ে চাকা বন্ধ করেছেন চালকেরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories