Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লির ফয়েজ-ই-ইলাহি মসজিদ সংলগ্ন উচ্ছেদ অভিযানে হিংসা, পুলিশের কাঁদানে গ্যাস, গ্রেপ্তার ৫

দিল্লির তুর্কমান গেট এলাকায় ফয়েজ-ই-ইলাহি মসজিদের কাছে বুধবার গভীর রাতে দিল্লি পুরসভার (এমসিডি) উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দিল্লি পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ১টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে প্রায় ৩০টি বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। এই অভিযান রুখতে স্থানীয় কিছু মানুষ প্রতিবাদ জানায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। দিল্লি পুলিশ ও দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। পুলিশের দাবি, সরকারি কাজে বাধা দেওয়া ও হিংসাত্মক আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া, হামলা, দাঙ্গা এবং সরকারি নির্দেশ অমান্যের মতো অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করার আইনের ধারাও যোগ করা হয়েছে।
দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার মধুর ভার্মা জানান, দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এই উচ্ছেদ অভিযানে মসজিদের চারপাশের কিছু নির্মাণ ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, এর আগে মসজিদ কমিটি হাই কোর্টে আবেদন জানিয়ে কবরস্থান রক্ষার দাবি করেছিল। আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করার পরেই উচ্ছেদ অভিযান শুরু হয়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories