Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে রেললাইনে নাবালিকাকে অপহরণ ও গণধর্ষণ, বাড়ির সামনে ফেলে রেখে পালাল পুলিশ ও তার সঙ্গী

উত্তরপ্রদেশের কানপুরের সাচেন্দি এলাকায় এক পুলিশ ও তার বন্ধুর বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। তারা এক ১৪ বছর বয়সী নাবালিকাকে অপহরণ ও গণধর্ষণের পর অচেতন অবস্থায় তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়েছে বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাবালিকা তার বাড়ি থেকে বের হলে দুই ব্যক্তি তাকে বলপূর্বক গাড়িতে তোলে। মেয়েটির বক্তব্য অনুযায়ী, অপহরণকারীদের একজন ইউনিফর্ম পরা পুলিশ সদস্য ছিলেন। তারা তাকে একটি নির্জন রেললাইনের কাছে নিয়ে গিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতন চালায়। পরে অচেতন মেয়েটিকে তার বাড়ির গেটে ফেলে রেখে যায় অপরাধীরা।

ঘটনার পর মেয়েটির ভাই রাত ১২টায় জরুরি হেল্পলাইন ১১২-এ কল করলেও কোনো উত্তর পায়নি। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। অভিযুক্তদের একজন পুলিশ হওয়ায় থানার কর্মকর্তারা অভিযোগ নিতে অস্বীকৃতি জানান।
পরিবারের দুর্বিষহ লড়াই শেষে বড় কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর শেষ পর্যন্ত অভিযুক্ত পুলিশ এবং তার বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পশ্চিম কানপুরের ডিপি দীনেশ চন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, অভিযোগ পেয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories