Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মালদা জেলায় মদনাবতি অঞ্চলে রাস্তার দাবিতে দীর্ঘক্ষন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

মালদা,শেখ সাদ্দামঃ ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের সমস্যা সমাধান হয় না। শুধু আস্বাস ছাড়া আর কিছুই মেলেনি এমনি দাবি এলাকাবাসীরদীর্ঘদিন ধরে মালদা জেলা বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের সামসাবাদ গ্রামের প্রায়  আড়াই কিলোমিটার যাওয়ার রাস্তা বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তা তৈরি দাবি নিয়ে প্রশাসনকে জানিও সমাধান হয়নি।শনিবার সকালে রাস্তার দাবিতে সকাল  নটা থেকে সামসাবাদ গ্রামের স্থানীয় বাসিন্দারা নালাগোলা তপন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের।

 এদিন ঐ এলাকার পুরুষ ও মহিলা একত্রিত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেতে দেখা যায় । তাদের দাবি বহুবার এ রাস্তা নিয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ বিভিন্ন নেতা মন্ত্রীদের জানিয়ে কোন লাভ হয়নি  যার জেরে এদিন সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখান চলছে ‌। অবরোধের জেরে তপন নালাগোলা রাজ্য সড়কে দীর্ঘ ক্ষণ যানবাহন আটকে পড়ে, সমস্যায় পড়েন যাত্রীরা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে বামনগোলার বিশাল পুলিশবাহিনী সহ বামনগোলা ব্লকে বিডিও রাজু কুন্ডু পৌঁছায়। গ্রামবাসীদের সাথে কথা বলেন তাদের অভিযোগ শোনেন । তার সঙ্গে  খারাপ রাস্তার পরিদর্শন করেন। অবশেষে বিডিও আধিকারিকের পক্ষ থেকে  আশ্বাসে দেওয়া হয় যে, এই  রাস্তার কাজ করা হবে খুব শীঘ্রই । অবশেষে প্রায় দুই ঘন্টার পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories