Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বসিরহাট প্রার্থী পছন্দ না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ

প্রার্থী পছন্দ না হওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃনমূল সমর্থীত সাধারণ মানুষের। ঘটনাকে কেন্দ্রকরে তৃনমূল নেতারা মুখে কুলুপ এটেছেন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে। এদিন দুপুরে কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে প্রার্থী তালিকা ঘোষনা করেন। সেই তালিকায় বসিরহাট উত্তরে নাম আসে সিপিএম থেকে আসা রফিকুল ইসলাম মন্ডল এর। এই খবর প্রকাশ্যে আসতেই বসিরহাট উত্তরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে দেখাতে থাকেন। কয়েকশো বিক্ষোভকারী টাকি রোডে টায়ার জ্বলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাকে কেন্দ্রকরে তৃনমূলের অন্দরে যেমন গুঞ্জন শুরু হয়েছে। পাশাপাশি বিক্ষোভের কারনে রাজ্য সড়ক টাকি রোডে ব্যাপক যানজট শুরু হয়। এলাকার মানুষের দাবি, এবার যাকে প্রার্থী করা হল তিনি প্রথমে তৃনমূলে থাকলেও টিকিটের লোভে সিপিএম এ গিয়ে বিধায়ক হয়। সম্প্রতি আবার সিপিএম থেকে তৃনমূলে যোগ দিয়েছেন। আমফান বা কোভিড কালে রফিকুল ইসলাম মন্ডল কে কখনোই দেখা যায়নি। এমনকি মানুষের সমস্যায় তিনি কখনও পাশে দাঁড়ান না বলেই অভিযোগ বিক্ষোভরত মানুষদের। তাদের দাবি এলাকায় সকলের প্রিয় এটিএম আবদুল্লা ওরফে রনি। দুইবার সে বিধানসভা ভোটে হারলেও সেই তাদের ঘরের ছেলে। আপদে বিপদে সে মানুষের পাশে দাঁড়ায়। তাকেই প্রার্থী করা উচিৎ ছিল বলে বিক্ষোভকারীদের দাবি। প্রার্থী তালিকা ঘোষনার রেষ কাটতে না কাটতে প্রার্থী নিয়ে এই অসন্তোষে জেলা তৃনমূলের কপালে ভাজ পড়লো বলেই দাবি রাজনৈতিক মহলের। উত্তর ২৪ পরগনায় বেশকিছু নতুন মুখ দেখাগেছে শাসক দলের এই তালিকায়। স্বাভাবিক কারনেই বিক্ষোভের এই রোগ সংক্রামিত হলে তার প্রভাব ভোটবাক্সে পড়বে বলেই অনুমান শাসক দলের নেতাদের।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories