Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

কেরলে হাতি, আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যায় সরব কিন্তু পরিযায়ীদের ক্ষেত্রে সেলিব্রেটিদের উদাসিনতায় ক্ষুব্ধ দেব

এনবিটিভি ডেস্কঃ লক ডাউনের পর কঠিন পরিস্থিতির শিকার হতে হয়েছে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। তিনি নিজ উদ্যোগে নেপাল থেকে ঘাটালে ফেরেন ৩৬ জন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন জারির পর কাজ ও আশ্রয় হারিয়ে সহায়সম্বলহীন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে সচেষ্ট হয়েছেন সোনু সুদের মতো হাতে গোনা কয়েকজন বলিউডের কলাকুশলী। তাঁদের এমন উদ্যোগ আমজনতার মন জয় করেছে। তাঁদের মতো পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় কষ্ট পেয়েছেন এ রাজ্যের ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবও। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগও নিয়েছেন তিনি। তাঁর উদ্যোগে সম্প্রতি নেপাল থেকে ঘাটালে ফেরেন ৩৬ জন পরিযায়ী শ্রমিক।

পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার দিক থেকে দেশের তারকাদের একাংশের মুখ ঘুরিয়ে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন দেব। তিনি বলেছেন, দেশের অনেক তারকাই আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা, এমনকী কেরলে হাতিকে নৃশংসভাবে মেরে ফেলার বিরুদ্ধে সরব। কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়ে কারও হেলদোল নেই। তিনি ট্যুইট করেছেন, ‘এখন ভারতের অনেক সেলিব্রিটিই #blacklivematters এবং এমনকি হাতির মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমি এই দুটি ক্ষেত্রেই প্রতিবাদকে শ্রদ্ধা করি ও এর পাশেও রয়েছি। কিন্তু যখন পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে হেঁটে যাচ্ছিলেন, তখন প্রতিবাদের একটি লাইন বা কোনও ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেখিনি কেন? প্রচণ্ড তাপে তাঁরা হেঁটেছেন। হাঁটতে হাঁটতে জুতো ছিঁড়ে গিয়েছে, পায়ে প্লাস্টিকের বোতল বেঁধে নিয়েছেন। রেল লাইনে বিশ্রাম নিতে গিয়ে ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন। এগুলো গুরুত্বপূর্ণ নয়? তাঁদের জীবনের কোনও দাম নেই?’

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories