Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

একনায়কতান্ত্রিক গণতন্ত্র ! মোদিকে “বোকা” বলে চাকরি হারালেন গো এয়ারের সিনিওর পাইলট

সাইফুল্লা লস্কর : একনায়কতন্ত্রিক গণতন্ত্র বিরাজ করছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে। ফ্রান্সের শার্লী হেব্দর প্রকাশিত ইসলাম বিরোধী কার্টুন বা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর ইসলামবিরোধী মন্তব্যকে মত প্রকাশের স্বাধীনতা বলে সমর্থন করা মোদী ভক্ত শিবিরের কাছে সহ্য হলো না গো এয়ারের সিনিয়র পাইলটের মোদিকে বোকা বলে করা মন্তব্য। তাকে নিজের চাকরি হারাতে হলো এই সামান্য এক মন্তব্যের জন্য। মত প্রকাশের স্বাধীনতা শুধুমাত্র মৌখিক স্বীকৃতির বিষয় নয় ভারতবর্ষের সংবিধানের ১৯তম আর্টিকেল এ স্বীকৃত অধিকার। কিন্তু সেই অধিকার বর্তমান ভারতে মিলবেনা যদি তা বিজেপি বা ভুল করেও দেশের বর্তমান একনায়কতান্ত্রিক গণতন্ত্রের প্রধান মোদির বিরুদ্ধে করা হয়।

বৃহস্পতিবার মোদিকে বোকা বলে করা মন্তব্য পরবর্তীতে ডিলিট করে নিজের টুইটার একাউন্ট ব্লক করে দেন ওই সিনিয়র পাইলট। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু তা সত্ত্বেও এই চরম ভুলের খেসারত চাকরি হারিয়ে যেতে হলো তাকে। তিনি তার ক্ষমা প্রার্থনায় বলেন, “আমার করা মন্তব্যে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি কাউকে আঘাত করার জন্য এ মন্তব্য করিনি। এই মন্তব্য সম্পূর্ণ আমার ব্যক্তিগত এর সঙ্গে গো এয়ারের কোন সম্পর্ক নেই।” পরবর্তীতে গো এয়ারের তরফে তাকে চাকরি থেকে বরখাস্ত করে জানানো হয় আমরা আমাদের সমস্ত কর্মীদের অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যবহার সহ সমস্ত ক্ষেত্রে কোম্পানির নিয়ম-নীতি মেনে চলার জন্য।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories