Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

সমস্ত রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে মমতা সরকার, খরচ ২৫ হাজার কোটি

নিউজ ডেস্ক: প্রতিটি রাজ্যবাসীকে করোনা প্রতিষেধক দেওয়া হবে বিনামূল্যে। এই ইচ্ছাপ্রকাশ করে এবার জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে প্রাধান্য পাবেন প্রথম সারির করোনা যোদ্ধারা। তার ব্যবস্থাপনা করার কথা তিনি চিঠিতে জানিয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রীর লেখা চিঠি পৌঁছেছে রাজ্যের প্রত্যেক জেলার পুলিশ ও স্বাস্থ্য অধিকর্তাদের কাছে।

আগামী সপ্তাহে রাজ্যে আসছে পুণের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ডের তৈরি করোনা টিকা ‘কোভিশিল্ড’। কীভাবে তা বণ্টন করা হবে তার রূপরেখা স্থির করেছে স্বাস্থ্যদপ্তর। প্রথম দফায় রাজ্যের প্রথম সারির ৩ কোটি করোনা যোদ্ধা পাবেন ভ্যাকসিন। পরে ধীরে ধীরে শিশু, বয়স্কদেরও টিকা দেওয়া হবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তকরণের কাজও শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা ছাড়াও এই তালিকায় রয়েছেন রাজ্যের পুলিশ কর্মীরাও। এরই মধ্যে জেলার স্বাস্থ্যবিভাগে পৌঁছল মুখ্যমন্ত্রীর লেখা চিঠি। রাজ্যের সমস্ত নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে ইচ্ছুক বলে চিঠিতে জানিয়েছেন এই মমতা সরকার। অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে চিঠিতে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আগামী ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন টিকাকরণের প্রক্রিয়া। কাজের পদ্ধতি স্থির করতে সেই পদ্ধতি চূড়ান্ত করতে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। তাতে এ রাজ্যে টিকাকরণের পদ্ধতি স্থির হতে পারে। তার ঠিক আগে রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চেয়ে জেলাগুলিকে মুখ্যমন্ত্রীর চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়িত হলে করোনাযুদ্ধে বাংলা যে অনেকটা এগিয়ে যাবে, তাতে কোনো সন্দেহর অবকাশ নেই।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories