Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ডিজেল, পেট্রোল ও গ্যাসের দাম অগ্নিমূল্য, প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের

সুরজিৎ দাস, নদিয়াঃপেট্রোল, ডিজেল এবং গ্যাসের মূল্যবৃদ্ধি ঘটেছে অত্যাধিক হারে।তার জেরে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। আর তাই কেন্দ্র সরকারের এই জনবিরোধী নীতির প্রতিবাদে সিলিন্ডার হাতে নিয়ে বিক্ষোভ দেখালো শান্তিপুরের তৃণমূল পৌর কর্মচারী সংগঠন এবং আইএনটিটিইউসি।

আজ মঙ্গলবার শান্তিপুর পৌরসভার সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় তারা। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে তারা জানান, “আবারও নতুন করে অগ্নিমূল্য গ্যাসের দাম, প্রতিদিনই হু হু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম এতে নাভিশ্বাস ছুটছে সাধারণ মানুষের। এবার হয়তো সাধারণ মানুষের রান্নাঘরে আর হাঁড়ী চড়বে না। সাধারণ মানুষ থেকে শুরু করে গরিব খেটে-খাওয়া মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়েছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারণে সারা রাজ্য জুড়ে চলছে এই প্রতিবাদ-বিক্ষোভ, একইভাবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শান্তিপুর পৌরসভার সামনে আমরাও প্রতিবাদ বিক্ষোভ করছি”।

এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় শান্তিপুর পৌর কর্মচারী ইউনিয়ন ও শান্তিপুর আইএনটিটিইউসির কর্মীরা। এদিন এই প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত ছিলেন, শান্তিপুর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক সুব্রত ঘোষ, উপ প্রশাসক কৌশিক প্রামানিক, এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পৌর প্রশাসক সুব্রত ঘোষ বলেন, “২০২৪ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মসনদে বসাতে হবে, কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি আমরা মানছি না মানবো না’’।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories