Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দিলীপ ঘোষ বাংলা ভাষাকে কলুষিত করেছেন, তাকে বর্ণপরিচয় উপহার দেব, বলছেন বাবুল

নিউজ ডেস্ক : দিলীপ ঘোষকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব। তৃণমূলে গিয়ে সদ্য প্রাক্তন দলের রাজ্য সভাপতিকে এভাবেই কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়। এ দিনই তাঁকে ‘রাজনৈতিক পর্যটক’ বলে আক্রমণ করেছেন দিলীপ। বাবুলের দলত্যাগ নিয়ে রবিবার দিলীপ বলেছেন, ‘উনি তারকা। দলের হননি কখনও। রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আবেগ দিয়ে রাজনীতি করেন।’ এর আগেও নানা সময়ে বাবুলকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপের শব্দচয়ন নিয়েও একাধিক বিতর্ক হয়েছে বঙ্গ রাজনীতিতে। বিজেপিতে দিলীপ-বাবুল ‘মধুর’ সম্পর্ক সুবিদিত। বাবুলের রাজনীতি-ত্যাগ নিয়ে তিনি বলেছিলেন,’মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব, আগে গোঁফ তো বেরোক।’ সে দিকে ইঙ্গিত করে এ দিন বাবুল বলেন,’ইংরেজিতে রয়েছে থারুরের ইংলিশ। পশ্চিমবঙ্গে আবার দিলীপদার বাংলা। ওঁকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব।

আজ সকালে চেতলায় ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ৷ সেখানে তিনি বলেছিলেন, বৃষ্টির পূর্বাভাস ছিল৷ কিন্তু বাবুলের চলে যাওয়ার কোনও পূর্বাভাস ছিল না৷ তবে বাবুলের চলে যাওয়ার কোনও প্রভাব বিজেপিতে পড়বে না৷  দিলীপ ঘোষ ছাড়াও তথাগত রায়, সায়ন্তন বসু, অনুপম হাজরা, স্বপন দাশগুপ্তরা কড়া ভাষায় তাঁর দলত্যাগকে নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন৷ সবার নাম নিয়ে আজ সাংবাদিক সম্মেলনে তাঁদের কটাক্ষের জবাব দিয়েছেন বাবুল৷ বলেন, ‘এখন তো এসব কথা উঠবেই৷ আমাকে বিশ্বাসঘাতক বলা হবেই৷ তৃণমূল, সিপিএম ছেড়ে কেউ এলে দলের তরফে মীরজাফর বলাই হবে৷ তথাগত রায়ও মীরজাফর বলেছেন৷ তাঁর ভাষা নিয়ে জবাব দিয়েছি৷’

এর পরই আক্রমণ করেন দিলীপ ঘোষকে৷ বলেন, ‘আর্টিস্ট বলে আমার চামড়া মোটা নয়৷ তাই খারাপ কথা শুনলে মনে আঘাত লাগে৷ তাই সোশাল মিডিয়াতেও থাকি না…৷ আজও দিলীপ ঘোষ আমার সম্পর্কে কিছু বলেছেন৷ বাংলা ভাষাতেও আছে দিলীপদার বাংলা৷  উনাকে বর্ণপরিচয় উপহার দিতে চাই৷ যাতে উনি বাংলা ভাষায় কথা বলেন৷ বাংলা ভাষাকে যেন কলঙ্কিত না করেন৷’ আমি উনার বক্তব্য পড়িনি৷ কিন্তু কিছু বলেছেন এটা জানি৷’  সায়ন্তন বসু সম্পর্কে বলেন, ‘উনি আগে নিজের কেন্দ্র থেকে জিতে দেখান তার পর আসানসোলের কথা বলবেন৷ নীচু স্তরের কর্মীদের সঙ্গে আমার যা যোগাযোগ রয়েছে কলকাতায় থাকা সায়ন্তনের সেটা নয়৷’

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories