Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

অভিষেক ম্যাচে ঝড় তুলে KKR-কে জেতালেন আইয়ার

 

নিউজ ডেস্ক : ভারতের মাটিতে আইপিএলের প্রথম পর্বের ব্যর্থতা এখন অতীত। মরুদেশে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে দেখা মিলল সম্পূর্ণ নতুন কলকাতা নাইট রাইডার্সের। বিরাট কোহলির রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারালেন একতরফা ম্যাচ। প্রথম ব্যাট করে মাত্র ৯২ রানে অলআউট হয়ে য়ায় আরসিবি। অনবদ্য বোলিং করেন বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসনরা। জবাবে রান তাড়া করতে অনবদ্য ব্যাটিং করেন শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়র। শুভমান দিল ৪৮ রান করে আউট হলেও, ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর।

লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াই দিয়ে আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের যাত্রা শুরু করে কলকাতা নাইট রাইডার্সের। পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে প্রথমার্ধে খেলা শেষ করেছিল কেকেআর। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই কোহলিদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেয় নাইট রাইডার্স।

রাসেল, গিল ও আইয়ার, তিনজনকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বরুণ চক্রবর্তী। রাসেল ৯ রানে ৩ উইকেট নেন। গিল ৪৮ রান করে আউট হন। বেঙ্কটেশ আইয়ার অপরাজিত থাকেন ৪১ রান করে। তবে ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ম্যাক্সওয়েল, হাসারাঙ্গা ও সচিন বাবির উইকেট নেওয়া ছাড়াও কাইল জেমিসনকে রান-আউট করেন বরুণ। সঙ্গত কারণেই তাঁর হাতে ওঠে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।

উলটো দিকে আন্ডারডগ হিসেবে শুরু করেই বাজিমাত কেকেআরের। গত পর্বে সাতটার মধ্যে পাঁচটাতেই হেরেছে নাইটরা। এই পরিস্থিতি থেকে নকআউটে পৌঁছনো যে অত্যন্ত কঠিন, তা বেশ ভালই জানেন বিশ্বকাপ জয়ী কোচ। কিন্তু বিনাযুদ্ধে হাল ছাড়ার পাত্র নন তিনি। সেটাই আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুতে বুঝিয়ে দিতে চাইলেন। আর ক্যাপ্টেনের মর্যাদা রাখলেন সতীর্থরা। ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন ওপেনার গিল। কেকেআরের ওই একটাই উইকেট ফেলতে পারে আরসিবি। তাই দিনের শেষে ৯ উইকেটে অনায়াসে ম্যাচ পকেটে পুরে ফেলল শাহরুখের দল।

রবিবারই বিরাট কোহলি জানিয়েছেন, এবারই অধিনায়ক হিসেবে তাঁর শেষ আইপিএল। তাই অন্তত এবার ট্রফি খরা কাটাতে মরিয়া তিনি। কিন্তু শুরুটা যা হল, তাতে যে কোহলি একেবারেই সন্তুষ্ট হবে না, তা বলাই বাহুল্য।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৯২/১০ (পাড়িক্কল-২২, বরুণ-১৩/৩, রাসেল-৯/৩)
কলকাতা নাইট রাইডার্স: ৯৪/১ (গিল-৪৮, চাহাল-২৩/১)
৯ উইকেটে জয়ী কেকেআর

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories