ফের খবরের শিরোনামে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আগামী একুশে জুলাই এর মঞ্চে কি অবশেষে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে? এ নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এর আগে যদিও বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন। এনবিটিভি কে দিলীপ ঘোষ জানিয়েছেন,-
“২১শে জুলাই আমাকে কোন না কোন মঞ্চে দেখা যাবে?”
এনবিটিভি এর প্রতিনিধি এরপর তাকে জিজ্ঞেস করেন, “আপনি কি বিজেপিতে থাকছেন, না অন্য কোন রাজনৈতিক দলে যেতে চলেছেন?”
প্রশ্নের উত্তরে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, “এখনো পর্যন্ত বিজেপিতেই আছি।”

দিলীপ ঘোষের এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিত পূর্ণ। দিলীপ ঘোষের ‘এখনো পর্যন্ত’ কথাটার মধ্যেই থেকে যায় একটি সময়সীমা। বছর পেরোলেই ২৬ এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এমন সময়, দিলীপ ঘোষের এমন ইঙ্গিত পূর্ণ মন্তব্য, বিজেমূল তত্ত্বকে প্রাধান্য দিচ্ছে বলে মনে করছে, কংগ্রেস ও সিপিএম।


