Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

লক্ষ্মীর ভান্ডার নিয়ে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

 

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পার্টি অফিস থেকেই চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিতরণ। এমন ছবি প্রকাশ্যে আসার পরই রীতিমতো চাপে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনা নিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূল সভাপতির।

মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বাইরে রীতিমতো নোটিশ দিয়ে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম দেওয়া ও নেওয়া হবে। সেজন্য শুক্রবার সকাল থেকে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তুলতে লম্বা লাইন পড়ে। কিন্তু দুপুর ২ টোর মধ্যেই ফর্ম বিলি শেষ হয়ে যায়। ফর্ম না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন অনেকেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক শুরু হয়।

তবে এই ঘটনায় কড়া ভাষায় শাসকশিবিরকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ‘পার্টি আর সরকার বলে রাজ্যে কিছু আলাদা নয়। মন্ত্রী আর নেতা আলাদা নয়। পার্টির সম্পত্তি, সরকারি সম্পত্তি এক হয়ে গিয়েছে। সেজন্য ভ্যাকসিন, রেশন কার্ড, আধার কার্ড থেকে এখন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মও পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে।’ একইসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, ‘যদি মুখ্যমন্ত্রীর সত্যি কাউকে সাহায্য করার ইচ্ছা থাকত তাহলে জনধন অ্যাকাউন্টে দিতে পারতেন।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories