Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

ভোট পরবর্তী হিংসায় দিলীপ ঘোষের উসকানিমূলক মন্তব্যই দায়ী,তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

 ভোট ফলাফল পরবর্তী হিংসা দেখেছে বাংলা। রাজ্যের একাধিক জায়গা থেকে প্রায় প্রতিদিনই হিংসার খবর এসেছে। অনেক পরিবার তাঁর প্রিয়জনকে হারিয়েছে। আর এই মৃত্যুর জন্য ‘‌দায়ী’‌ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই অভিযোগ নিয়েই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়। অভিযোগটি দায়ের করেছেন বিধাননগর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাণীব্রত ব্যানার্জি।
বাণীব্রত ব্যানার্জির অভিযোগ, ‘‌ভোট পরবর্তী হিংসায় অন্তত ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর জন্য দিলীপ ঘোষের উসকানিমূলক মন্তব্যই দায়ী।’‌ তাঁর দাবি, দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই নানা হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে। তাঁর কথায়, ‘‌বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে এফআইআর করেছি। ভোটের সময় দিলীপ ঘোষের একের পর এক উসকানিমূলক মন্তব্য অত্যন্ত নিন্দাজনক। তাই মৃত্যুর দায় দিলীপ ঘোষকে নিতে হবে।’‌ বিধাননগর দক্ষিণ থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে হিংসায় প্ররোচনা, শান্তি বিঘ্নিত করা এবং প্রশাসনিক আধিকারিকদের হেনস্থার মতো একাধিক অভিযোগ। একাধিক জামিন অযোগ্য ধারাও রয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories