Sunday, September 6, 2026
28 C
Kolkata

বিরিয়ানি পছন্দ না হওয়ায় তা টুইট করে জানালেন এক ব্যক্তি, সেই টুইটে ঢুকলেন নেতা-মন্ত্রীরা

যত কাণ্ড বিরিয়ানি নিয়ে, তাও সেই হায়দরাবাদে। বিরিয়ানি পছন্দ না হওয়ায় তা টুইট করে জানালেন এক ব্যক্তি। সেই টুইটে ঢুকলেন নেতা-মন্ত্রীরা এবং এখন তা ভাইরাল হয়ে দাঁড়িয়েছে।
থোটাকুরি রঘুপতি নামক এক ব্যক্তি টুইটারে এক থালা বিরিয়ানির ছবি দেন। সেই সঙ্গে লেখেন, ‘আমি এক্সট্রা মশলা এবং এক্সট্রা লেগপিসের অর্ডার দিয়েছিলাম, কিন্তু কিছুই পাইনি। এটাই সাধারণ মানুষকে পরিবেশন করার ধরন?’ অতি বিরিয়ানি-প্রীতি থাকলে দুঃখ করে এমন পোস্ট করা যেতেই পারে। কিন্তু এই ব্যক্তি পোস্টের সঙ্গে তেলঙ্গনার মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন এবং নগরোন্নয়ন মন্ত্রী কেটি রামা রাওকে ট্যাগ করে দেন।
রামা রাও এই মুহূর্তে রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর চোখে পড়ে টুইটটি। তিনি ওই বিরিয়ানি-প্রেমীকে উদ্দেশ্য করে লেখেন, ‘এতে আমাকে কেন ট্যাগ করা হল ভাই? আমার কাছ থেকে আপনি কী আশা করছেন?’ এরপরেই গোটা বিষয়টা হাসির খোরাক হয়ে ওঠে। মজা নিয়েছেন হায়দরাবাদের মিম নেতা আসাদুদ্দিন ওয়েইসিও। মন্ত্রীর টুইটের উত্তর দিয়ে তিনি লেখেন, ‘রামা রাওয়ের অফিসের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
বহু টুইটার ব্যবহারকারী রামা রাওয়ের টুইটে মজা পেয়েছেন। কেউ লিখছেন, ওই ব্যক্তি রামা রাওয়ের কাছে এক্সট্রা মশলা চাইছেন। অনেকে আবার হায়দরাবাদিদের বিরিয়ানি প্রীতির কথা মনে করিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে বিরিয়ানি নিয়ে খুব একচোট হাসির নাটক হয়ে গেল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories