Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ডাক্তারের মহানুভবতা, নাম মাত্র খরচে চিকিৎসা করে রোগীর পা’এর শক্তি ফিরিয়ে দিলেন ডাক্তার সমীরণ দে

উজ্জল দাস, আসানসোলঃ ইচ্ছে থাকলেই উপায় হয়। আর সেতাই করে দেখালেন ডাক্তার সমীরণ দে। ছিলনা ব্যবস্থা, ছিল না ইকুইপমেন্ট, তারপরে একপ্রকার অসাধ্য সাধন করলেন তিনি। আসানসোলের রামবন্ধুতালাও এলাকায় মালতিমঙ্গল প্লাজায় পাইপ মেরামতির কাজ করছিলেন প্লাম্বার মোহাম্মদ আরশাদ। কাজ করতে করতে আরশাদ পাঁচ তলার উপর থেকে পড়ে যান নীচে। গুরুতরভাবে আহত হয় সে। শিরদাঁড়া এবং কোমরের L3 হাড় ভেঙে যায়। এর পাশাপাশি ওই স্থানের নার্ভগুলিও প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহম্মদ আরশাদ। কিন্তু জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এই অপারেশন করতে গেলে তাকে কলকাতা বা অন্যত্র কোনও বড় হাসপাতালে যেতে হবে। কিন্তু রোগী পরিবারের ক্ষমতা ছিল না বাইরে গিয়ে চিকিৎসা করানোর। আর তখনই ত্রাতা হয়ে দাঁড়ান অস্থি চিকিৎসক ডাক্তার সমীরণ দে। তিনি আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের পরিকাঠামোকে কাজে লাগিয়ে নামমাত্র খরচে ওই রোগীর জটিল অস্ত্রপচার করেন। শুধু তাই নয় গত বুধবার সারারাত ধরে অপারেশন করার পর বৃহস্পতিবার থেকে রোগী তার পা নাড়াতে পারছে। অথচ দুর্ঘটনার পর ধীরে ধীরে ওই রোগীর পায়ের ক্ষমতা হারিয়ে যাচ্ছিল।

চিকিৎসক সমীরণ দে জানিয়েছেন “খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল এই ক্ষেত্রে। কারণ দেরি হলে এই রোগী পঙ্গু হয়ে যেতে পারত। পরিবারের লোকেরা আমাকে ভরসা করেছিল। অপারেশন সফল হয়েছে। আশাকরছি রোগীকে হাঁটিয়েই বাড়ি পাঠাব।“

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories