Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বারবার গুরুত্বপূর্ণ বিতর্ক অধিবেশনে অনুপস্থিত তৃণমূল, তবে কি নীরবতার আড়ালে আরএসএসের আজেন্ডাকে সমর্থন তৃণমূলের?

কথায় আছে নীরব থাকা মানে প্রশ্রয়েরই সমান। প্রতিবারের মতো এবারও দেখা গেল তৃণমূল কংগ্রেসের তিন প্রথম সারির সাংসদ ওয়াকফ বিলের মতো এক গুরুত্বপূর্ণ বিতর্ক অধিবেশনে অনুপস্থিত থেকেছেন। এই তিন সাংসদ হলেন- ঘাটাল থেকে নির্বাচিত সাংসদ তথা অভিনেতা দেব, বীরভূম থেকে নির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় এবং কোচবিহার থেকে ২০২৪ সালে প্রথম বার নির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বাসুনিয়া।
ওয়াকফ বিল নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে তৃণমূল। এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটির এক বৈঠকে একবার রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছিলেন লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অথচ, আসল দিনে বিলের বিরোধিতা না করে, সংসদে অনুপস্থিত থাকলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট সাংসদ।
সুত্র মারফত জানা গেছে, তিনজনের মধ্যে একমাত্র অভিনেতা দেবই আগে থেকে জানিয়েছিলেন যে ওয়াকফ বিলে তার উপস্থিত থাকার সময় হবে না, কারণ তিনি শুটিঙয়ের কাজে ঝাড়খণ্ডে ব্যস্ত থাকবেন।
অন্যদিকে, জগদীশচন্দ্র বাসুনিয়া জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তার উপস্থিত থাকা সম্ভব হয়নি। আর, শতাব্দী রায়ের থেকে কোন সাড়া মেলেনি।
প্রশ্ন উঠছে, তবে কি অনুপস্থিতির আড়ালে ওয়াকফ বিলকে সমর্থন যোগাচ্ছে তৃণমূল? দিনের পর দিন সংসদে অংশগ্রহণ না করে দায় ঝেড়ে ফেলতে চাইছেন দেব ও শতাব্দী রায়ের মতো ব্যক্তিরা?

এর আগেও বহুবার গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোতে অনুপস্থিত থেকেছেন তৃণমূলের সাংসদরা। এনআরসি-সিএএয়ের সময়ও একই জিনিস দেখা গেছে। মমতা ব্যানার্জি যখন একদিকে বিজেপির বিরুদ্ধে নিজেকে একমাত্র প্রতিরোধের প্রাচীর বলে দাবি করে আসছেন বারবার, তখন সংসদে তৃণমূলের এই দ্বিচারিতা ও নীতিহীনতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তাদের বিশ্বস্ততা নিয়ে তৈরি হচ্ছে সংশয়। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, আসলে তৃণমূল ও আরএসএসের মধ্যে অনেক আগে থেকেই গোপন আঁতাত রয়েছে। সংসদে অনুপস্থিত থাকা, আসল ইস্যুগুলোতে নীরব থাকা সেই বোঝাপড়ারই অংশ।
সম্প্রতি পশ্চিমবঙ্গে বিধানসভা অধিবেশনে মন্ত্রী, বিধায়কেরা ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকলে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। সাংসদের ক্ষেত্রেও কি শেষপর্যন্ত একই পথে হাঁটবে তৃণমূল?- তার কোনও সদুত্তর মেলেনি। তবে, তৃণমূলের এই ধারাবাহিক দ্বিচারিতাই বলে দিচ্ছে তারা কি করতে চলেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories