Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ডোমজুড়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তেজনা, আগুনে ধরিয়ে দেওয়া হল ঠিকাদারের গাড়িতে!

হাওড়ার ডোমজুড়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগের পর গ্রামের কিছু বাসিন্দা ঠিকাদার সংস্থার একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, ডোমজুড় থানার রাঘবপুর এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। ওই সময় ঠিকাদার সংস্থার এক কর্মীর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। সোমবার রাতে অভিযোগটি নিয়ে স্থানীয়দের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং তা দ্রুত উত্তেজনা সৃষ্টি করে। ক্ষুব্ধ গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার গাড়িতে হামলা চালিয়ে সেটি জ্বালিয়ে দেন।

খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফের দলও নামানো হয়। এরপরও এলাকায় উত্তেজনা কমেনি বলে জানা গিয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান। মূল অভিযুক্ত প্রথমে পলাতক থাকায় পুলিশ তার খোঁজ শুরু করে। অবশেষে মঙ্গলবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডোমজুড় থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। হাওড়া সিটি পুলিশের এসিপি (দক্ষিণ) নন্দদুলাল ঘোষ জানান, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।’’

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories