Tuesday, October 20, 2026
27 C
Kolkata

মুর্শিদাবাদের ডোমকলে অনুষ্ঠিত হল সারা বাংলা হিফজুল কুরআন প্রতিযোগিতা

মুর্শিদাবাদের ডোমকলে রবিবার অনুষ্ঠিত হল সারা বাংলা হিফজুল কুরআন প্রতিযোগিতা ও তাফসিরুল কুরআন মাহফিল। সকাল থেকেই ডোমকলের ময়দান ভরতে শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। দেশ-বিদেশের খ্যাতনামা উস্তাদদের উপস্থিতি এবং হাজারো দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অন্যরকম পবিত্র পরিবেশ তৈরি করে।

হিফজ প্রতিযোগিতায় অংশ নেন পঞ্চাশজনেরও বেশি প্রতিভাবান হাফেজ ছাত্র। তিলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠের সৌন্দর্য, মুখস্থের দক্ষতা এবং সামগ্রিক উপস্থাপনার ভিত্তিতে ধাপে ধাপে মূল্যায়ন চলে প্রায় সারাদিন। প্রতিযোগীদের মধ্যে ছিলেন বিভিন্ন মাদরাসা ও কুরআনি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। কঠিন প্রতিযোগিতার মধ্যেই সবার নজর কাড়ে জীবনতলা থানার কুরআনি শিক্ষাকেন্দ্র ‘জামিয়া আশরাফিয়া বাইতুল কুরআন’।

এই প্রতিষ্ঠানের ছাত্র হাফেজ সফিকুল ইসলাম প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বিশেষ প্রশংসা পান। অনুষ্ঠানে উপস্থিত প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম জানান, তাঁদের প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং ছাত্রদেরকে উচ্চতর দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করা। তিনি বলেন, “আগামী দিনে রাজ্য, দেশ ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা অংশ নেবে। কুরআনের আলো ছড়িয়ে দেওয়াই আমাদের প্রচেষ্টা।”

মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম জানান, এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং কুরআনের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের এক বিশেষ দৃষ্টান্ত। তাঁদের মতে, ডোমকলে অনুষ্ঠিত এই মাহফিল তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় আরও উৎসাহিত করবে এবং সমাজে শান্তি, মানবিকতা ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দেবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories