Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মুর্শিদাবাদের ডোমকল যেন বোম-কল!মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও প্রশাসনিক গাফিলতি স্পষ্ট

মুর্শিদাবাদের ডোমকলে ফের বোমাতঙ্ক। ডোমকল যেন আজ পরিণত হয়েছে বোমকলে। গত রবিবার ডোমকলে এক তৃণমূল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠে আসে। ডোমকলের সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা, এই ঘটনাটিকে শাসকদলের নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল বলে আখ্যা দিয়েছেন।

ঘটনার পরের দিন (সোমবার) মুর্শিদাবাদের ডোমকলের মালিথা পাড়া এলাকায় ফের উদ্ধার হলো তাজা বোমা। এলাকাবাসীরা বোম পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে এসে মাটির ভিতর পুঁতে রাখা বোমার জার উদ্ধার করে। পরদিন সকালে খবরটি এলাকায় ছড়ালে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে। কারা এই ঘটনার পেছনে যুক্ত? তাদের উদ্দেশ্যটাই বা কি? এসব প্রশ্নের উওর এখনও পুলিশের অজানা।

অপরদিকে, পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের কোন জায়গায় বোমা বা আগ্নেয়াস্ত্র মজুত থাকলে তা অবিলম্বে খুঁজে বের করতে হবে। ঘটনা কে কেন্দ্র করে বিরোধীরা তীব্র আক্রমণ করছে রাজ্য সরকারকে। বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কেন বারবার প্রশাসনিক গাফিলতি সামনে উঠে আসছে?

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories