Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মুর্শিদাবাদের শিবনগর এলাকার দামোস বিলে ডুবে ১৬ বছরের আব্দুলের অকাল মৃত্যু

মুর্শিদাবাদের ডোমকল থানার শিবনগর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দশম শ্রেণির ছাত্র আবদুল আলিমের (১৬)। শুক্রবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে বন্ধুবান্ধবের সঙ্গে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আবদুল শিবনগর হাইস্কুলের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর আবদুল তার দুই বন্ধুর সঙ্গে দামোস বিল এলাকায় যায়। সেখানেই তারা খেলার ছলে একটি ছোট ডিঙি (নৌকা) নিয়ে জলে নামে। খেলার সময় হঠাৎ ডিঙিটি উলটে যায়। সাঁতার জানার কারণে দুই বন্ধু কোনওরকমে ডাঙায় উঠে আসে, কিন্তু আবদুল সাঁতার না জানায় সে বিলের জলে তলিয়ে যায়। বাকি দুই বন্ধু সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। শুরু হয় খোঁজাখুঁজি।

এরপর প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আবদুলের নিথর দেহ উদ্ধার হয় বিল থেকে। সঙ্গে সঙ্গে তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের বাসিন্দা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম সামদান বলেন, “আবদুল আমাদের স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। খুব ভালো ছেলে ছিল সে। ওর চলে যাওয়াটা আমাদের সকলের কাছে অত্যন্ত বেদনাদায়ক।”

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories