Friday, March 6, 2026
22.2 C
Kolkata

নিজের ঢাক নিজেই বাজালেন তবে: নোবেল পাওয়ার আসায় “আমিই শান্তির প্রেসিডেন্ট”

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজেকে “শান্তির প্রেসিডেন্ট” হিসেবে আখ্যা দিয়েছেন এবং দাবি করেছেন, তাঁর সময়েই আমেরিকা সবচেয়ে কম যুদ্ধে জড়িয়েছে। একইসঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে, নোবেল কমিটি হয়তো কোনও না কোনও অজুহাতে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দিতে চাইবে না।

ট্রাম্পের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাঁর সরকারের সময়ে একাধিক যুদ্ধ বন্ধ হয়েছিল এবং আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার ভূমিকা ছিল “অসাধারণভাবে শান্তিপূর্ণ।” তিনি মন্তব্য করেন, “আমার কোনও ধারণা নেই ওরা আমাকে পুরস্কার দেবে কি না। কিন্তু আমরা সাতটি যুদ্ধ শেষ করেছি, আর অষ্টমটি শেষ করার পথে ছিলাম। রাশিয়া ইস্যুটাও আমরা শান্তভাবে মেটাতে পারতাম।”

নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আত্মবিশ্বাস যতই প্রবল হোক না কেন, আন্তর্জাতিক মহলে তাঁর সম্ভাবনা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। অনেকের মতে, এই দাবি তাঁর রাজনৈতিক প্রচারের হাতিয়ার। তবুও “শান্তির প্রেসিডেন্ট” পরিচয়ে তাঁর নতুন প্রচেষ্টা আগামী মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories