Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

করোনা সন্দেহে লিঞ্চিং যোগী রাজ্যে! মুসলিম যুবককে ‘করোনা’ বলে কটাক্ষ করে বেধড়ক মার

এনবিটিভি ডেস্কঃ করোনা অবহে বিশ্বজুড়ে অতঙ্কে ছোঁয়া। ভারতেও হুহু করে বাড়ছে করোনার প্রকোপ। এরই মধ্যে করোনাকে ধর্মীয় বেড়াজালে আটকে রাখাতে চাইছে কিছু ধর্মান্ধ। এমই খবর মিলল উত্তর প্রদেশের আলিগড়ে। করোনা বলে কটাক্ষ করে ২৫ বছরের যুবক নাম আবদুল সামাদ নামে এক যুবককে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের আলিগড়ের শিবপুরী এলাকার বাসিন্দা আবদুল একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা সেখানে উপস্থিত হয়ে তাঁর উপর চড়াও হয় অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতী। তারপর আবদুল নিজের শরীরে করোনার জীবাণু বহন করার পাশাপাশি এলাকায় তা ছড়াচ্ছে বলে অভিযোগ জানিয়ে বেধড়ক মারধর করতে আরম্ভ করে। এর জেরে কিছুক্ষণ বাদে অচৈতন্য অবস্থায় রাস্তার উপরে লুটিয়ে পড়েন আবদুল। খবর পেয়ে পরিবারের লোকেরা এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় মালখান সিং জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন। পরে অবস্থার উন্নতি হলে কিছু শারীরিক পরীক্ষার জন্য আবদুলকে জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আক্রান্ত যুবকের বাবা লাইকুর রহমানের অভিযোগ, রমজানের উপোস করার জন্য শরীরে অস্বস্তি হচ্ছিল আবদুলের। তাই শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে কিছু ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি। সেসময় বিনা কারণে কয়েকজন তাঁকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আবদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছলে তাঁর মৃত্যুও হতে পারত। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories