Friday, March 6, 2026
32.6 C
Kolkata

দেশে প্রতিদিন পণপ্রথার বলি গড়ে ১৮জন মহিলার, শীর্ষে উত্তরপ্রদেশে: এনসিআরবি রিপোর্ট

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা থেকে সামনে এল এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ, যৌতুকের জন্য ২৬ বছর বয়সী নিকি ভাটিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে হত্যা করেছে। এই ঘটনা ফের একবার দেশের মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ভয়াবহ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। নিকির পরিবার জানিয়েছে, ২৪শে আগস্ট স্বামী বিপুল ভাটি তাকে আগুন ধরিয়ে দেয়। তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার পথে মারা যান নিকি। কেন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি না করে দিল্লি পাঠানো হয়েছিল, সে প্রশ্নের এখনও কোনো পরিষ্কার উত্তর নেই বলে জানা গিয়েছে।

এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের দৈনিক গড় হিসেবেই উঠে এসেছে যৌতুকজনিত মৃত্যু। জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো এর তথ্য বলছে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশে ১৯,৮৮২টি যৌতুকজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে। গড়ে প্রতিদিন ১৮ জন নারী এই অপরাধের শিকার হন।
সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। জানা গিয়েছে , তিন বছরেই সেখানে ৬,৭১৪টি যৌতুকজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে। এই সংখ্যা দেশের মোট যৌতুক মৃত্যুর এক-তৃতীয়াংশের বেশি। বিহার ও মধ্যপ্রদেশও এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। অন্য রাজ্যগুলির মধ্যেও পশ্চিমবঙ্গ, রাজস্থান, ওড়িশা, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং এমনকি দিল্লিতেও শত শত নারী এই প্রথার বলি হচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের প্রতিরোধ ব্যবস্থা এখনও প্রশ্নের মুখে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories