Saturday, September 5, 2026
30 C
Kolkata

চিকিৎসক হিসেবে দু বছরের জন্য রেজিস্ট্রেশন সাসপেন্ড হওয়ার পর এনবিটিভির নেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক ডাক্তার শান্তনু সেন

রাজ্য সভার প্রাক্তন সদস্য ডাক্তার শান্তনু সেনের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ডেকে পাঠানো হয় ডাক্তার শান্তনু সেনকে। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দোষী সাব্যস্ত করা হয়। তৃণমূল নেতা ডক্টর সান্তনু সেনের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রী ব্যবহারের অভিযোগ উঠে। শাস্তি স্বরূপ ২ বছরের জন্য তার রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়।
তবে এখনো পর্যন্ত, তৃণমূল নেতা ডাক্তার শান্তনু সেন এই অভিযোগকে মানতে নারাজ। ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে বৃস্পতিবার তার রেজিস্ট্রেশন দুই বছরের জন্য সাসপেন্ড হওয়ার পর এনবিটিভি-এর নেওয়া প্রথম এক্সক্লুসিভ সাক্ষাতকারে তিনি আমাদের প্রতিনিধিকে জানান –
প্রতিনিধি – “ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে …”
( প্রশ্ন শেষ হতে না দিয়েই একটু বিরক্তি এবং রাগান্বিত কন্ঠে বলে উঠলেন )
ডাক্তার শান্তনু সেন – ” আমি স্ট্রংলি কনডেম করছি ভুয়ো ডিগ্রি ব্যবহারে নয়। এই টার্মটা আপনারা ব্যবহার করবেন না। আমার এমবিবিএস ডিগ্রি এবং DMRD ডিগ্রি রয়েছে, এছাড়াও আমার একটা সাম্মানিক FRCP ডিগ্রি রয়েছে। এই FRCP ডিগ্রিটি ব্যবহার করা যাবে কি না তাই নিয়ে দ্বিমত। ভুয়ো ডিগ্রি শব্দটা মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল কেউই ব্যবহার করেনি। দয়া করে ভুয়ো ডিগ্রি শব্দটা ব্যবহার করবে না , নয়তো পদক্ষেপ নিতে বাধ্য হবো। “
এরপর তিনি জানান , ” ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সঙ্গে কথা বলে আমি দায়িত্ব নিয়ে বলছি FRCP ব্যবহার করতে পারি। ব্যক্তিগত প্রতিহিংসা এবং অন্যায় ভাবে আজ আমার বিরূদ্ধে এমনটা করা হয়েছে।”

ডাক্তার শান্তনু সেন তার বক্তব্যে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে তীব্র আক্রমণ করে ‘ দুর্নীতিগ্রস্থ ‘ বলে অবহিত করেন। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা ডাক্তার শান্তনু সেন।

প্রতিনিধি – ” এই দুর্দিনে দল কি আপনার পাশে থাকবে ?”

ডাক্তার শান্তনু সেন – ” এটা আমার ব্যক্তিগত লড়াই , এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।”

প্রতিনিধি – ” মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে এই প্রসঙ্গে আপনার কথা হয়েছে?

ডাক্তার শান্তনু সেন – ” আমি দলের অনুগত সৈনিক ছিলাম, আছি , থাকব। ওই রকম দুর্নীতি গ্রস্থ লোকের সঙ্গে লড়ার জন্য আমাকে দলের সাহায্য নিতে হবে না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories