Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মাদকাসক্ত বাবা এবং ভাইকে পুলিশে দিলেন এক কিশোরী

বাংলাদশের রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের এক কিশোরী তার বাবা-ভাইকে মাদকাসক্ত হওয়ার কারণে পুলিশে দিয়েছেন। মাদকাসক্ত বাবা-ভাইয়ের অত্যাচার থেকে নিজেকে রক্ষা করতেই এমটি করেছেন জানিয়েছেন ওই কিশোরী।

জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের একটি পরিবার দীর্ঘ দিন ধরেই মাদকাসক্ত। তবে পরিবারটির কিশোরী মেয়ে নিজেকেসহ পুরো পরিবারটিকে রক্ষায় কিছুতেই সমাধান খুঁজে পাচ্ছিলেন না। পরিবারটির মূল কর্তা শফিকুল ও তার ছেলে সোমেন উভয়েই মাদকাসক্ত। এতে সংসারে অশান্তি লেগেই থাকতো। তারা দু’জনই নানা অত্যাচার ও হয়রানি করতেন। এমনকি মাদকের কারণে ভিটেমাটি বিক্রি করে পরিবারটির সব শেষ হয়ে গেছে। নিরুপায় হয়ে অবশেষে বাবা ও ভাই দু’জনকেই পুলিশে দিয়েছে শফিকুলের কিশোরী মেয়ে।

সোমবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার মাদক সেবনের জন্য মাদকাসক্ত শফিকুল ৮ গ্রাম হেরোইন বাসায় এনে রাখেন। বিষয়টি জানতে পেরে শফিকুলের কিশোরী মেয়ে খবর দেয় থানায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলেকে ৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, ‘বাবা ও ভাইয়ের মাদক সেবন এবং সংসারে অশান্তি সৃষ্টি করায় অতিষ্ঠ হয়েই মেয়েটি এই পদক্ষেপ নিয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories