Wednesday, October 21, 2026
27 C
Kolkata

গাজোলে পারিবারিক বিবাদের জের, বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ দুই দেওয়ের বিরুদ্ধে!

মালদা: পারিবারিক বিবাদের জেরে নিজের বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার সহ দুই দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা জেলার গাজোল থানার রানীগঞ্জ এলাকায়। মৃত গৃহবধূর নাম সুমিত্রা ঘোষ, বয়স ২৯ বছর। আক্রান্ত হয়েছেন স্বামী রাজু ঘোষও। অভিযুক্তরা হল উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষ। উজ্জ্বল ঘোষ গাজোল থানার সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি জায়গা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিবাদ লেগেই রয়েছে। এই নিয়ে গতকাল রাতে শুরু হয় তিন পরিবারের গন্ডগোল। সেই গন্ডগোলের জেরেই দাদা রাজু ঘোষ ও বৌদি সুমিত্রা ঘোষকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল ঘোষ ও তার ভাই অমিত ঘোষের বিরুদ্ধে। আক্রান্তদেরকে তড়িঘড়ি স্থানীয়রা শুক্রবার রাতে চিকিৎসার জন্য নিয়ে যায় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে দুইজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসা চলাকালীন ভোররাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সুমিত্রা ঘোষের। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত গৃহবধূর স্বামী রাজু ঘোষ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষ এর বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু পারিবারিক বিবাদ না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories