Sunday, October 18, 2026
25 C
Kolkata

দুর্গাপুজোয় মণ্ডপ চত্বরে আমিষ খাবার নিষিদ্ধ করার দাবি, পুজো উদ্যোক্তাদের কড়া বার্তা বিশ্ব হিন্দু পরিষদের

পালাবদলের পর বাংলার দুর্গাপুজোয় নতুন করে বিতর্ক তৈরি হতে পারে আমিষ খাবার ঘিরে। পুজো মণ্ডপের আশপাশে মাংস, মাছ বা অন্য কোনও আমিষ খাবার বিক্রি ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা চায় বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সংগঠনের বক্তব্য, বাংলার দুর্গাপুজোর সঙ্গে দীর্ঘদিন ধরেই নানা ধরনের খাবারের রীতি জড়িয়ে রয়েছে। তাই গোটা পুজোকে নিরামিষ করার দাবি তারা করছে না। তবে প্রতিমার কাছাকাছি এলাকায় পবিত্রতা বজায় রাখার জন্য আমিষ খাবার থেকে দূরত্ব রাখা প্রয়োজন।

ভিএইচপির কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ জানিয়েছেন, পুজোর সময় আমিষ খাবার খাওয়া পুরোপুরি বন্ধ করার কথা তাঁরা বলছেন না। তাঁর মতে, বাংলার পুজোর নিজস্ব সংস্কৃতির মধ্যে আমিষ খাবারের চল রয়েছে। কিন্তু পুজো মণ্ডপ এবং প্রতিমার আশপাশের পরিবেশকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা দরকার।

সংগঠনের তরফে বলা হয়েছে, পুজো প্রাঙ্গণের কাছাকাছি যাতে মাছ-মাংসের দোকান বা খাবারের স্টল না থাকে, সেই বিষয়ে আয়োজকদের উদ্যোগী হতে হবে। কারও আমিষ খাবার বিক্রির প্রয়োজন থাকলে মণ্ডপ থেকে দূরে নির্দিষ্ট জায়গায় সেই ব্যবস্থা করা যেতে পারে। খাবারের উচ্ছিষ্ট বা বর্জ্য যাতে পুজো প্রাঙ্গণের আশপাশে এসে না পড়ে, সেদিকেও নজর রাখার পরামর্শ দিয়েছে ভিএইচপি।

এই বিষয়ে পুজো কমিটিগুলির উপর এক ধরনের দায়িত্বও চাপিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, প্রতিমার মর্যাদা এবং মণ্ডপের পরিবেশ বজায় রাখতে আয়োজকদের নিজেদের থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে পরিস্থিতি অনুযায়ী সংগঠনকে ‘হস্তক্ষেপ’ করতে হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এর পাশাপাশি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—বাংলায় বহুল ব্যবহৃত এই স্লোগান নিয়েও আপত্তি জানিয়েছে ভিএইচপি। সংগঠনের ওই নেতার বক্তব্য, ধর্মীয় রীতি ও সংস্কৃতি পালন করার দায়িত্ব সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষেরই। অন্য ধর্মের মানুষ দুর্গাপুজোর মণ্ডপে আসতে পারেন, উৎসব দেখতে পারেন। তবে হিন্দুদের ধর্মীয় আচার ও পরম্পরা রক্ষা করার দায়িত্ব হিন্দু সমাজের উপরেই বর্তায় বলে দাবি তাঁর।

ভিএইচপির এই বক্তব্য সামনে আসতেই দুর্গাপুজোর পরিবেশ, খাবারের স্বাধীনতা এবং ধর্মীয় রীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলার মতো বহুত্ববাদী সংস্কৃতির রাজ্যে পুজো মণ্ডপের আশপাশে খাবার বিক্রির ক্ষেত্রে এমন কোনও বিধি চালু হবে কি না, তা নিয়েই এখন নজর সবার।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories