Sunday, August 30, 2026
31 C
Kolkata

নেপালের বিপর্যয়ে উদ্বেগ উত্তরবঙ্গেও, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে রাস্তা, টানেল তৈরির জন্য পাহাড় কাটা হচ্ছে। পাশাপাশি নদীর উপর বাঁধ, ব্যারেজ ও জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। নদীর কাছাকাছি গড়ে উঠছে বাড়ি, হোটেল ও রিসর্ট। ভূ-বিশেষজ্ঞ এবং পরিবেশবিদদের মতে, এমন পরিস্থিতিতে বড়সড় বিপর্যয় হলে অল্প সময়েই বহু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রকৃতির স্বাভাবিক নিয়মে অতিরিক্ত হস্তক্ষেপের ফল ভয়াবহ হতে পারে। তাই এখনই পরিকল্পিত উন্নয়ন ও কঠোর নজরদারির প্রয়োজন।

সিকিমের দক্ষিণ লোনক হ্রদের বিপর্যয় হোক বা নেপালের সাম্প্রতিক ভয়াবহ হড়পা বান—পরপর এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গেও। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাহাড় কাটা, অপরিকল্পিত নির্মাণ এবং নদীর গতিপথে মানুষের হস্তক্ষেপ চলতে থাকলে ভবিষ্যতে বড় বিপদ নেমে আসতে পারে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের প্রাক্তন বিভাগীয় প্রধান সুবীর সরকার জানিয়েছেন, সিকিম ও নেপালের ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি। তিস্তার মতো প্রবল স্রোতের নদীতে আরও বাঁধের প্রয়োজন আছে কি না, পাহাড় ও ডুয়ার্সে নদীর ধার ঘেঁষে নির্মাণ কতটা নিরাপদ—তা দ্রুত খতিয়ে দেখা দরকার।

উত্তরবঙ্গে হিমবাহনির্ভর ৬৯টি নদী রয়েছে। তিস্তা, তোরসা, মহানন্দা, কালজানি-সহ একাধিক নদীতে পলি, বালি ও পাথর জমে জলধারণের ক্ষমতা কমেছে। তার উপর নদীর উপর একের পর এক বাঁধ ও ব্যারেজ তৈরি হয়েছে।

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান শশাঙ্ককুমার গায়েনের মতে, নেপালের ঘটনা বড় সতর্কবার্তা। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রেখেই উন্নয়নের পরিকল্পনা করা উচিত।

Hot this week

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

৩৭ কোটি তরুণ-তরুণী, তবু ৮.৭ কোটি শিক্ষা-চাকরি নেই — সংকটে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ

প্রতি বছর প্রায় এক কোটি তরুণ চাকরির বাজারে ঢোকেন।...

Topics

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

কোনও প্রশ্ন ফাঁস হয়নি – সংসদীয় কমিটির কাছে এমনটাই দাবি শিক্ষামন্ত্রকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের দাবি, ২০১৭ সালে ন্যাশনাল টেস্টিং...

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা।...

Related Articles

Popular Categories