Saturday, September 5, 2026
28 C
Kolkata

একাধিক দাবি জানিয়ে বিডিওকে ডেপুটেশন জমা দিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ই-রিকশাচালকরা

টোটো চালকদের পাশে নেই রাজ্য সরকার। এরই প্রতিবাদে সোমবার সকালে রাস্তায় নামল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের টোটো ও ই-রিকশাচালক ইউনিয়নের ১০০ এর বেশি সদস্যরা। সংবাদমাধ্যমের কাছে তারা অভিযোগ করে রাস্তায় টোটো চালানোর সময় চূড়ান্ত হেনস্তার শিকার হতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সের জন্য ১৮০০০ টাকা দাবি করা হচ্ছে অসহায় দরিদ্র টোটো চালকদের কাছ থেকে। যা যোগাড় করতে গিয়ে রীতিমতো তাদের হিমশিম খেতে হচ্ছে। রেজিস্ট্রেশন ফিজ কমিয়ে ৫০০ টাকা করার দাবিসহ একাধিক দাবি জানিয়ে বিডিওকে ডেপুটেশন জমা দেওয়া হয়। এই দাবিগুলি না মানলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে টোটো চালকরা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories