Tuesday, July 21, 2026
28.5 C
Kolkata

প্রাক্তন বিজেপি মন্ত্রী-র তকমাটাই কি এখনও পর্যন্ত সাহস যুগিয়ে যাচ্ছে গৌতম গম্ভীরকে?  

ভারতীয় ক্রিকেট দলে হচ্ছেটা কি? প্রাক্তন বিজেপি মন্ত্রী-র তকমাটাই কি এখনও পর্যন্ত সাহস যুগিয়ে যাচ্ছে গৌতম গম্ভীরকে? ভারতীয় ড্রেসিংরুম থেকে শুরু করে, ভারতে ক্রিকেট অনুগামীদের মধ্যে এখন সর্বত্রই গৌতম গাম্ভীর্য বিরাজমান। ইডেনের লজ্জাস্কর হারের পর এবার কি গৌহাটিতেও হারতে চলেছে ভারত? 

গত বছর, হেড কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে, ঘরের মাঠেই ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল এবং এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফল স্বরূপ কোচ গৌতম গম্ভীরের রণনীতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শুধু মাত্র ক্রিকেট অনুগামী বা ক্রিকেট বিশেষজ্ঞরা নয় এবার গৌতম গম্ভীরকে তীব্র সমালোচনা করলেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। গৌতম গম্ভীরের সিদ্ধান্তকে স্পষ্টত যুক্তিহীন বলে কটাক্ষ করেছেন তিনি। 

এখন প্রশ্ন উঠছে ভারতীয় দল গঠনের ক্ষেত্রে কেন এমন বেপরোয়া ভাব? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে মনে রাখতে হবে, অধিনায়ক হিসেবে রোহিত শর্মা পরবর্তী ভারতীয় ক্রিকেট দল এখন কার্যত তিন ভাগে বিভক্ত। টেস্ট, ওডিআই, এবং টি২০ এই তিনটি ফরমেট এর জন্য তিনটে পৃথক দল গড়েছে ভারত। শুধু তাই নয়, এই তিনটি দলে তিনজন আলাদা অধিনায়ক নির্ধারণ করা হচ্ছে। এই পন্থায় টি২০ ফরমেটে সাফল্য পেলেও বাকি দুটি ফরমেটে সফলতা আসছে কি? জোরালো হচ্ছে প্রশ্ন। মনে করা হচ্ছে ভারতের ওপেনিং পার্টনারশিপের চাইতে নির্বাচক অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীরের পার্টনারশিপ বেশি কার্যকরী হচ্ছে, যা সর্বনাশের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে ব্লু ব্রিগেডকে। কেন এমন আশঙ্কা…? 

গম্ভীরের বিরুদ্ধে প্রথম অভিযোগ:

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, গৌতম গম্ভীর অফিসিয়ালি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হলেও, আনঅফিসিয়ালি অধিনায়ক এবং নির্বাচকদের দায়িত্ব তিনি সামলাচ্ছেন।

গম্ভীরের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ:

অলরাউন্ডার প্লেয়ারদের উপর নির্ভর করে ভারতের টেস্টে দল তৈরি করছেন গম্ভীর। 

গম্ভীরের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ:

ভারতীয় দলে গৌতম গম্ভীর হেড কোচ থাকাকালীন অবসর নিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দন আশ্বিনদের মতো অভিজ্ঞ তারকা প্লেয়াররা।

গম্ভীরের বিরুদ্ধে চতুর্থ অভিযোগ:

রঞ্জি ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না মহম্মদ শামি, সরফরাজ খানের মতো খেলোয়াড়রা।

গম্ভীরের বিরুদ্ধে পঞ্চম অভিযোগ:

টেস্ট ক্রিকেটে ভারতীয় উপমহাদেশে চিরকাল দলে তিনটে পেসার নিয়ে খেলেছে ভারত। গৌতম গম্ভীর তিনটে স্পিনার নিয়ে খেলছেন, যা সম্পূর্ণ নজিরবিহীন ঘটনা। 

গম্ভীরের বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগ:

ইডেনে সদ্য হওয়া টেস্ট ম্যাচটি যে পিচে খেলা হয় তা অত্যন্ত নিম্নমানের। ইডেনে পিচ প্রস্তুতকারকের কাছে  স্পিন সহায়ক পিচ দাবি করেছিলেন গৌতম গম্ভীর নিজে। যার ফল স্বরূপ ইডেনকে টেস্ট ম্যাচ থেকে আগামী ৭-৮ বছরের জন্য ব্যান করে দিতে পারে আইসিসি। 

গম্ভীরের বিরুদ্ধে সপ্তম অভিযোগ:

এমন চূড়ান্ত বিপর্যয়ের দিনে সাংবাদিক সম্মেলনে, নিজের দায়ভার না নিয়ে ভারতীয় দলের খেলোয়াড়দের উপর সমস্ত দোষারো আরোপ করলেন গৌতম গম্ভীর।

ইতিমধ্যে ভারতের ২৫ নভেম্বর ৫২২ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গৌতম গম্ভীর কি পারবে লজ্জাস্কর হার থেকে ভারতকে রক্ষা করতে? ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর দ্বিতীয় গ্রেগ চ্যাপেল হয়ে যাবে না তো? এর উত্তের দেবে সময়। 

Hot this week

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

মধ্যপ্রদেশের কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে প্রশাসনের কড়া পদক্ষেপ, সরানো হল আদিবাসী বিক্ষোভকারীদের!

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় কেন–বেতোয়া নদী সংযোগ প্রকল্পকে কেন্দ্র করে...

কালীঘাটের আবেদন খারিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ই রাখার নির্দেশ বহাল হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। ইডি...

Topics

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

অনশন ভাঙতে রাজি সোনাম ওয়াংচুক, তবে আগে পূরণ করতে হবে এই ৩ শর্ত!

দীর্ঘ অনশনের পর এবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষাবিদ...

সিজেপি-র সংসদ অভিযানের আগে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক মেট্রো স্টেশনের প্রবেশপথ

ককরোচ জনতা পার্টির সংসদের অধিবেশন শুরুর দিন রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories