Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

‘বিজেপির সুবিধার্থে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন শুধু হিন্দিভাষী বাহিনী দিয়েই ভোট করাতে চায়’

নিউজ ডেস্ক : এবারের নির্বাচনে নির্বাচন কমিশন শুধুমাত্র হিন্দিভাষী বাহিনীর সাহায্যে নির্বাচন পরিচালনা করতে চায়। বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে রাজ্য তৃণমূল কংগ্রেস। নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্রের আশেপাশে ও রাজ্যের পুলিশ বাহিনীকে যেতে দেবে না নির্বাচন কমিশন। কিন্তু অতীতের বিভিন্ন ঘটনাতে দেখা গেছে হিন্দিভাষী বাহিনীর বেশ কিছু ক্ষেত্রে সাধারণ মানুষকে বিজেপির জন্য ভোট করতে বলেছিল বলে অভিযোগ। তাই বিজেপির সুবিধার জন্যই শুধুমাত্র হিন্দিভাষী বাহিনীর ওপর ভরসা করছে কমিশন, অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

নির্বাচন কমিশনের আচরণ ‘‌পক্ষপাতদুষ্ট’‌। তাই বাংলায় ‘‌অবাধ এবং স্বচ্ছ’‌ নির্বাচন ক্রমেই অসম্ভব হয়ে পড়েছে। রাজ্যে যাতে সেই ‘‌স্বচ্ছ আর অবাধ’‌ নির্বাচন হয়, সেই আবেদন জানাতেই এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্র এবং যশবন্ত সিনহা। কমিশনে একটি স্মারকলিপি জমা দিলেন তাঁরা।
দিল্লির দপ্তরে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠকও চলে তৃণমূল নেতাদের। বৈঠক শেষে সাংসদ মহুয়া মৈত্র জানালেন, ‘‌নির্বাচন কমিশনের কাছে আজ তিনটি বিষয় তুলেছি। এক, বুথের ১০০ মিটারের মধ্যে থাকবে শুধুই কেন্দ্রীয় বাহিনী, দুই, ৫ শতাংশ ইভিএম–এর ক্ষেত্রে ভিভিপ্যাট চেকিং। তিন, ১০ মার্চ মমতা ব্যানার্জির ঘটনা।’‌

সংবাদ মাধ্যম সূত্রের খবর, নির্বাচন কমিশন বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশকে থাকার অনুমতি দেয়নি। থাকবে শুধুই কেন্দ্রীয় বাহিনী। এই নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতারা। তাঁদের দাবি, ভোটদান শেষ হলে ১০০ শতাংশ ইভিএম–এর সঙ্গেই ভিভিপ্যাট মেশিনের নথি মিলিয়ে দেখতে হবে। একমাত্র তাহলেই নিশ্চিত হওয়া যাবে, যে সাধারণ মানুষ নিজের ভোট দিতে পেরেছেন। কারচুপি হয়নি। তবে গত লোকসভা নির্বাচনে বিরোধীদের এমন দাবি মানেনি নির্বাচন কমিশন। তাই এবার মানবে কি না তাই নিয়ে রয়েছে বিস্তর সংশয়। এমনকি গত লোকসভা নির্বাচনে বহু কেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট মেলেনি কিন্তু বিষয়টি সরকার এবিং মিডিয়া ধামাচাপা দিয়ে দেয়।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories