Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিএলওদের জন্য কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, বৃহস্পতিবার দুপুরের মধ্যেই যোগ না দিলে সাসপেন্ড

বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাজে যোগদানে কঠোর হল নির্বাচন কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ডের মতো পদক্ষেপ করা হবে। রাজ্যের বিভিন্ন জেলায় কিছু বিএলও এখনও এসআইআর প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না, কেউ কেউ নিয়োগপত্রও নিতে অস্বীকার করেছেন। কমিশনের বক্তব্য, এটি সরকারি দায়িত্ব—কাজে অনীহা দেখালে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না। ইতিমধ্যে একাধিক জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সমস্যার সমাধান করতে। আগে ১,০০০-রও বেশি বিএলওকে শোকজ করা হয়েছিল; এ বার সরাসরি সাসপেন্ডের পথে হাঁটতে চলেছে কমিশন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories