Saturday, September 5, 2026
28 C
Kolkata

মাদ্রাসায় ১৭টি বিষয়ে শিক্ষক নিয়োগের পরেও প্রায় ১৭০০টি পদ শূন্য! নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য ফল

মাদ্রাসায় বাকি ১৯টি বিষয়ের শিক্ষক নিয়োগের ফলাফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ পেতে পারে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। কমিশন আগেই জানিয়েছিল, নভেম্বর মাসের মধ্যেই বাকি ফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে ১৭টি বিষয়ে শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে, যেখানে প্রায় ৩০০ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। মোট শূন্য পদ প্রায় ১৭০০টির মতো। চাকরিপ্রার্থীদের দাবি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে বহু শিক্ষক পদের শূন্যতা থাকলেও এখনও অনেক বিষয়েই শিক্ষক নিয়োগ হয়নি।

মুর্শিদাবাদের এক চাকরিপ্রার্থী বলেন, “কিছু বিষয়ে শিক্ষক নিয়োগ হয়েছে ঠিকই, কিন্তু সব বিষয়েই তা হয়নি। আমরা চাই দ্রুত বাকি নিয়োগও সম্পন্ন হোক।” দক্ষিণ ২৪ পরগনার এক মাদ্রাসার শিক্ষক জানান, “নিয়োগ প্রক্রিয়া ভালো উদ্যোগ হলেও শিক্ষক না থাকায় ক্লাস বন্ধ রাখতে হচ্ছে। ফলে পড়ুয়ারা সমস্যায় পড়ছে।” কমিশনের তথ্য অনুযায়ী, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা হয় ২০২৪ সালের ৩ মার্চ। মোট ১৭২৯টি শূন্যপদের জন্য সপ্তম এসএলএসটি পরীক্ষার নির্দেশিকা জারি হয়েছিল ২০২৩ সালের ১০ মে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের ফল আদালতের নির্দেশে আপাতত স্থগিত রয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories