দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করার সময় তাঁর বাসভবন থেকে চারটি ফোন জব্দ করেছিল ইডি।কেজরীওয়ালের ব্যক্তিগত আইফোনও জব্দ তালিকায় আছে। লক অবস্থায় থাকা সেই আইফোন ঘেঁটে দেখতে মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের সাহায্য চাইল ইডি।
কেজরিওয়াল ফোনের পাসওয়ার্ড চাইলে তা দিতে অস্বীকার করায় অ্যাপলের সাথে যোগাযোগ করেছে ইডি।
দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মারলেনা অভিযোগ করছেন, কেজরীওয়ালের ফোন দেখে লোকসভা ভোটে আপের কৌশল সম্পর্কে জানতে চাইছে ইডি। বিজেপি ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।


