Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় প্রসন্ন রায় ও তার সহযোগীদের ৫৬ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্তে করল ইডি

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলতে থাকা তদন্তে এবার বড় ধরনের অ্যাকশন নিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। এসএসসির গ্রুপ সি ও ডি পদে নিয়োগ কেলেঙ্কারি মামলায় প্রসন্ন রায় ও তার সহযোগীদের কাছ থেকে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৫৬ কোটিরও বেশি টাকার সম্পত্তি জব্দ করেছে সংস্থাটি। গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে ইডি।

ইডির তদন্তে জানা গেছে, প্রসন্ন রায় ও তার সহযোগীরা নামী-বেনামে বিভিন্ন মাধ্যমে এসব সম্পত্তি কিনেছিলেন। জব্দকৃত তালিকায় রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মূল্যবান জমি, আবাসিক ফ্ল্যাট, বিলাসবহুল ভিলা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ পর্যন্ত নিয়োগ কেলেঙ্কারি সংশ্লিষ্ট মামলায় মোট ৬১০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।

গত কয়েক বছর ধরে চলা এই কেলেঙ্কারির তদন্তে ইডি একের পর এক চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করছে। প্রসন্ন রায়কে এই ঘুষ ও অর্থপাচার চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংস্থাটির দাবি, অবৈধ উপার্জিত অর্থে কেনা সম্পত্তিগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও তদন্ত জোরদার করা হবে বলে ইডি সূত্রে জানানো হয়েছে।

এই মামলায় ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্তকৃত সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পাড়ে ও দিনে দিনে তদন্তের গতি আরও তীব্র হবে বলে ধারণা বিশ্লেষকদের।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories