Friday, October 23, 2026
31 C
Kolkata

ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির কারণে কি এপস্টিন নথি থেকে হঠাৎ উধাও ৬০টি ভারতীয় ফাইল?

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সম্প্রতি এপস্টিন যৌন কেলেঙ্কারি সংক্রান্ত নথি নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন। তাঁর দাবি, আমেরিকার বিচার দপ্তরের ওয়েবসাইটে ভারতের সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হঠাৎ করে কমে গেছে। আগে যেখানে ভারত সম্পর্কিত ৪৮৪টি পৃষ্ঠা ছিল, সেখানে এখন দেখা যাচ্ছে মাত্র ৪৭৮টি। অর্থাৎ ৬টি পৃষ্ঠা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পবন খেরার বক্তব্য অনুযায়ী, প্রতিটি পাতায় একাধিক নথি ছিল, ফলে প্রায় ৬০টি গুরুত্বপূর্ণ ফাইল অদৃশ্য হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কংগ্রেসের দাবি, এপস্টিন কাণ্ডে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে রয়েছেন। অনেক দেশের রাজনীতিক ও ধনীদের নাম সামনে আসায় আন্তর্জাতিক স্তরে তোলপাড় হয়েছে। এই কারণে কংগ্রেস একটি বিশেষ দল গঠন করেছে, যারা বিশাল এই নথি ভান্ডার থেকে ভারতের সঙ্গে সম্পর্কিত তথ্য খুঁজে দেখছে। দলটির মতে, কয়েক দিন আগেই এই পৃষ্ঠাগুলি উধাও হয়েছে, যা স্বাভাবিক নয়। পবন খেরা আরও ইঙ্গিত দিয়েছেন, ভারতের সঙ্গে আমেরিকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সঙ্গে এই নথি হারিয়ে যাওয়ার কোনও যোগ থাকতে পারে। কংগ্রেসের অভিযোগ, এই চুক্তি দেশের কৃষক ও ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর। যদিও কেন্দ্রীয় সরকার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং একে ভিত্তিহীন বলেছে। এপস্টিন কাণ্ডে আগেই শিশু পাচার ও ব্ল্যাকমেলের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। আদালতের নির্দেশে তদন্ত চলাকালীন সংগৃহীত নথি কীভাবে হারিয়ে গেল, তা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে।

Hot this week

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories