Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

আবার গ্লোবাল মুসলিম পার্সোনালিটি অফ দা ইয়ার হলেন প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক : এই নিয়ে পরপর তৃতীয়বারের জন্য বিশ্বের মধ্যে সেরা মুসলিম ব্যক্তিত্বের শিরোপা লাভ করলেন প্রেসিডেন্ট এরদোগান। এই নিয়ে পরপর তিনবার তুরস্কের রাষ্ট্রপতি এবং বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মুসলিম নেতা এরদোগান এই পুরস্কার লাভ করলেন। নাইজেরিয়ার এক জনপ্রিয় দৈনিক এর তরফ থেকে এই সম্মানটা প্রদানের জন্য প্রতিবছর বিশ্বের সমস্ত মুসলিম ব্যক্তিদের মধ্যে থেকে একজনকে মনোনীত করা হয়।

সংবাদপত্রটির প্রকাশক রশিদ আবু বকর এক বিবৃতিতে এরদোগানের পুরস্কার অর্জনের এই ঘোষণা দেন।

এর আগে ২০১৮ সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হয়। বিশ্বজুড়ে মুসলমানদের বিভিন্ন অর্জনকে স্বীকৃতি দেয়ার জন্যই এই পুরস্কারের প্রচলন হয়।

বিবৃতিতে আবু বকর বলেন, ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর জেরে সারাবিশ্ব প্রচণ্ড চ্যালেঞ্জের ভেতর দিয়ে গিয়েছে, যা মানুষের অগ্রগতিকে প্রভাবিত করেছে। এরদোগান এক ন্যায্য লক্ষ্যে স্থির ছিলেন এবং তার অর্জন আগের বছরকে অতিক্রান্ত করেছে।

বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্টকে দূরদৃষ্টিসম্পন্ন ও বাস্তববাদী নেতা হিসেবে বর্ণনা করা হয়, যিনি শুধু তুরস্কই নয় বরং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য আশির্বাদ, যারা আগ্রাসী জাতিগুলোর আক্রমণের শিকারে পরিণত হয়েছে।

এতে বলা হয়, ‘তুর্কি রাষ্ট্র ও তার স্থানীয় অর্থনীতির জাতীয় সক্ষমতার পরিচর্যা ও উন্নয়নের মাধ্যমে, প্রেসিডেন্ট এরদোগান বিশ্বের সামনে এক উদাহরণ সৃষ্টি করেছেন, যার অভাব মানবাধিকার, রাজনীতি, ন্যায়বিচার ও অর্থনৈতিক ক্ষেত্রে সমতায় ইসলামি আদর্শের অনুপস্থিতির কারণে অনুভব করছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories