Saturday, September 5, 2026
30 C
Kolkata

সাত বিঘা জমির বিবাদে এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল, অন্য এক তৃণমূল নেতার বিরূদ্ধে

সাত বিঘা জমির জন্য এক তৃণমূল নেতার হাতে কুপিয়ে খুন হয়, অপর আর এক তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের লক্ষীকান্তপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আবুল কালাম, এবং মাইনুল হক দুজনেই এক বন্ধুর জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ খেতে যান। সেখানেই পার্টি চলাকালীন আবুল কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন মাইনুল হক। তৃণমূল নেতা আবুল কালাম আজাদ ইংরেজবাজার এলাকার মিলকি গ্রাম পঞ্চায়েতের সদস্য। অন্য দিকে অভিযুক্ত তৃণমূল নেতা মাইনুল হক কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য।

পরিবার সূত্রে দাবি সাত বিঘা জমির মালিক ছিলেন, খুনের মূল অভিযুক্ত মাইনুল হক। না জিজ্ঞেস করেই জমি বিক্রি করে দিয়েছিলেন, আবুল কালাম। এ থেকে শুরু হয় বিবাদ ও বচসা। এরপরই জন্মদিনের পার্টিতে আবুল কালামকে খুন হতে হয়, মাইনুল হকের হাতে। জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত অতিথিরা, রক্তাক্ত অবস্থায় একটি ঘর থেকে আবুল কালামের নিথর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, আজাদের বাবা রাতেই অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে। শুক্রবার সকালে পুলিশ অভিযুক্ত মাইনুল হককে আটক করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories