Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ঘরের মেয়ের লড়াই এবার ঘরের মাঠে,ভবানিপুরে মমতা-প্রিয়াঙ্কা-শ্রীজিব

ভবানিপুর মমতা ব্যানার্জির ঘর। সেই ঘরের মেয়ে এবার ঘরের আঙ্গিনায়। ঘর থেকেই লড়বেন ঘরের মেয়ে। ভবানিপুর ছেয়ে গিয়েছে পোস্টার,ব্যানার,হোরডিং-এ। মমতা ব্যানার্জির কথায় ভবানিপুর তার বড় বোন। ভবানিপুরে ভোটের আগে তৃনমূলের নতুন স্লোগান ঃ উন্নয়ন ঘরে ঘরে,ঘরের মেয়ে ভবানিপুরে। ২০১৬ র বিধানসভা নির্বাচন। মমতার ঝুলিতে ৬৫,৫২০ ভোট, কংগ্রেসের দীপা দাসমুন্সির ঝোলাই ৪০,২১৯ ভোট,আর বিজেপির চন্দ্র কুমার বোস তখন সবে খাতা খুলছেন পশ্চিমবঙ্গে ২৬,২৯৯ ভোট নিয়ে। এরপর ২০১৯এর লোকসভা নির্বাচন। রাজ্যে লোকসভার নিরিখে বিধানসভা ভিত্তিক ফলে তৃনমূল এগিয়ে ছিল ১৬৪ আসনে,আর বিজেপি ১২৮ আসন। ভবানিপুরে TMCP ৬১,১৩৭ আর বিজেপি ৫৭,৯৬৯ ভোট পেয়েছিল।

 

ভোটের গরমে গরমাগরম ভবানিপুর। মুখোমুখি লড়াই তিন আইনের ছাত্রছাত্রীর। একদিকে উঁচু পাল্লায় রয়েছেন তৃনমূলের এক এবং অদ্বিতীয় মমতা ব্যানার্জি । আর অন্যদিকে তার প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং টিমটিম করে জ্বলতে থাকা সিপিআইএম এর শ্রীজিব বিশ্বাস। নিসপাল সিং রানে কে পাশে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে থাকা মমতা ব্যানার্জি। দলের লোকেদের সঙ্গে ধুনুচি নেচে মনোনয়ন দিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আর শ্রীজিব বিশ্বাস আড়ম্বরহীন ভাবে জমা দিয়েছেন মনোনয়ন। লাগাতার বৃষ্টির জন্য প্রচারে খানিক ছেদ পরলেও থেমে নেই তৃনমূল বা বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেয়াল। গতকাল ভবানিপুরে সভা করেছেন মমতা ব্যানার্জি। সভা থেকে তিনি ছুঁড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। তিনি বলেছেন,এই ভোটটাই একটা চ্যালেঞ্জ। ঝড়,জল,বৃষ্টি যাইহোক একশোভাগ মানুষ যেন সেদিন ভোটটা দিতে যান। এবং এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি মনে করিয়ে দেন লক্ষ্মীভাণ্ডার,দুয়ারে সরকার,স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি স্কিমের কথা।

 

আপাতত ভবানিপুর মমতার মন্ত্রে মন্ত্রমুগ্ধ। কলকাতাই শুরু হয়েছে মমতার মুখের আদলে দুর্গামূর্তি তৈরির কাজ। ভবানিপুরের হরিশ মুখার্জি লেনে এখন শোভা পাচ্ছে …

আমার দুর্গা ঝড় সামলায়, সামলায় মহামারী ;

আমার দুর্গা বাংলা সামলে, দিল্লীর বুকে দেবে পাড়ি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories