Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ক্যানিং-এ পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধানের মধ্যে ধুন্ধুমার,আহত ১

ক্যানিং :- সরকারি প্রকল্পের কাজ নিয়ে বচসা। আর সেই বচসার জেরে পঞ্চায়েত অফিস ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠল উপপ্রধান মদন নস্কর ও অর্জুন মহান্তি সহ তার অনুগামীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতে। সেই বচসার জেরে গোপালপুর গ্রাম পঞ্চায়েতে চরাও হয়ে পঞ্চায়েত অফিসের চেয়ার টেবিল ভাঙচুর এবং এর পাশাপাশি মারধর করা হয়। আর এই ঘটনা উপপ্রধান সহ প্রায় ৩০ জন এসে ভাঙচুর করে। এর পাশাপাশি লাঠি রড দিয়ে মারধর করা হয়। এমনটাই অভিযোগ করলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দকিশোর সরদার।
এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় তাকে। ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে প্রধান নন্দকিশোর সরদার। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।

অপরদিকে উপপ্রধান মদন নস্কর সমস্ত ভাংচুরের ঘটনাকে অস্বীকার করে বলেন, প্রধান নন্দকিশোর সরদার ও তার অনুগামীরা সরকারি প্রকল্পের কাজ না করে সেই সমস্ত প্রকল্পের টাকা মাস্টাররোল করে তুলে নিচ্ছেন। আর উপভোক্তারা পঞ্চায়েত অফিসের প্রতিবাদ করতে গেলে , তাদের উপরে চড়াও হয় প্রধানের অনুগামীরা। এরপর তাদেরকে গালিগালাজ করে । এ ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হয় পঞ্চায়েতে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories