Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন মহিলাদের কটুক্তি,ভুক্তভোগীরা প্রশাসনের দ্বারস্থ

এনবিটিভি,নদীয়া: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এলাকার বিভিন্ন মহিলাকে কটুক্তি করা সহ ভিডিও কলিং করার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হল নদীয়ার নবদ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর বসাকপাড়া সঞ্জয় মাস্টার লেন এলাকার বাসিন্দা গোবিন্দ সরকার।

অভিযোগ বেশ কিছুদিন যাবৎ ধরে গোবিন্দ বাবুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই এলাকার বাসিন্দা একাধিক মহিলাকে কটুক্তি করা সহ ভিডিও কল করার অভিযোগ আসতে থাকে। যার ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় গোবিন্দ সরকারকে।

এছাড়াও দিনের পর দিন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহিলাদের কটুক্তি করার অভিযোগে গোবিন্দ সরকারের বাড়িতে এসে ক্ষোভ প্রকাশ ও করেন এলাকার মানুষজন। কিন্তু এই বিষয়ে ওই ফেসবুক অ্যাকাউন্টের প্রকৃত ব্যবহারকারী গোবিন্দ সরকার কিছুই জানেন না বলে দাবি করলেও তা মানতে নারাজ এলাকাবাসীরা।

অভিযোগ পত্র।

পরবর্তী সময়ে গোবিন্দ সরকারের এক আত্মীয়র কাছে তার মোবাইল ফোনটি রেখে আসেন তিনি। মোবাইল ফোন তার কাছে না থাকা সত্ত্বেও একইভাবে তারই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও কল ও এলাকার মহিলাদের কটুক্তিকর মেসেজের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গোবিন্দ সরকারের ফেসবুক অ্যাকাউন্টটি যে হ্যাক করা হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।

পাশাপাশি এই ঘটনার সাথে গোবিন্দ সরকার যে কোনভাবেই যুক্ত নন সেই বিষয়ে ভুল ভাঙ্গে এলাকাবাসীদের। এরপর স্থানীয় নবদ্বীপ থানা ও কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন গোবিন্দ সরকার। অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories