Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

রাজ্যে ২৩-২৭ শে মার্চ পর্যন্ত লকডাউনের ভুয়া খবর ভাইরাল হচ্ছে নেট মাধ্যমে

নিউজ ডেস্ক : দেশে আবার দ্বিতীয় দফার করোনার সংক্রমণ ঢেউ আছড়ে পড়েছে। ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গে ও। আর সেই কারণেই নাকি রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে ২৩ শে মার্চ অর্থাৎ আজকে বিকাল থেকে আগামী ২৭ শে মার্চ তারিখ পর্যন্ত। খবরটি সঠিক প্রমাণের জন্য ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের এক টিভি চ্যানেলের একটি পুরাতন ভিডিও। ভিডিওটি গত বছর ২৩ শে মার্চ থেকে রাজ্যে শুরু হওয়া লকডাউন এর ব্যাপারে ভিডিওটি আপলোড করা হয়েছিল চ্যানেলের তরফ থেকে। এবছর এমন কোন লকডাউনের সিদ্ধান্ত এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই পুরাতন ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। অনেকে বিভ্রান্তির মুখে পড়ছে। এখন ও পর্যন্ত লকডাউন এর কোনো ঘোষণা রাজ্য বা কেন্দ্র সরকারের তরফ থেকে করা হয়নি, তবে স্বাস্থ্যসচেতনতার ওপর জোর দিতে বলা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। রাজ্যে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যের সমস্ত জেলার জেলা শাসক এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories