Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ভুয়ো ভোটারের অভিযোগে ইউপি-গুজরাট শীর্ষে! যোগী-রাজ্যে তালিকা থেকে বাদ পড়তে পারে ৪ কোটি ভোটার

রাজ্যে ভোটার তালিকা সংশোধন ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বাংলায় প্রায় ২ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আগেই দাবি করেছিল রাজ্য বিজেপি। তাদের অভিযোগ ছিল, বাদ যাওয়া নামগুলির বেশিরভাগই বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা। তবে সদ্য প্রকাশিত এসআইআর-এর খসড়া তালিকা সেই দাবিকে কার্যত খারিজ করে দিয়েছে। খসড়ায় দেখা যাচ্ছে, বাংলায় এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার কোনও ইঙ্গিত নেই।

এদিকে নির্বাচন কমিশন ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, উল্টো চিত্র দেখা যেতে পারে ভিন রাজ্যগুলিতে। আশঙ্কা করা হচ্ছে, অন্যান্য রাজ্যে বাংলার তুলনায় অনেক বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে প্রায় ৪ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনার কথা উঠে আসছে। রাজনৈতিক মহলের মতে, এই ভোটারদের বড় অংশ বিজেপির সমর্থক হওয়ায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল।

সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে ফর্ম পূরণে সহায়তা করতে। পাশাপাশি যেসব ভোটারের নাম খসড়া তালিকায় নেই, তাঁদের চিহ্নিত করে কীভাবে ফের অন্তর্ভুক্ত করা যায়, তা খতিয়ে দেখার কথাও বলা হয়েছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories